বাংলা সংবাদ ডেস্ক
১০ এপ্রিল ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাপ্তাহিক সুরমা’র এডিটরিয়াল টিমে আংশিক রদবদল

যুক্তরাজ্য থেকে প্রকাশিত বাইলিঙ্গুয়াল (বাংলা ও ইংরেজি) পত্রিকা সাপ্তাহিক সুরমা’র সম্পাদকীয় বোর্ডে আংশিক রদবদল আনা হয়েছে। প্রায় অর্ধ শতাব্দী পূর্ণ করা বিলেতের অন্যতম প্রধান এই কাগজটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এনেছে সুরমা নিউজ গ্রুপ।

সাপ্তাহিক সুরমা’র চিফ রিপোর্টার হাসনাত আরিয়ান খানকে নির্বাহী সম্পাদক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সুরমা’র হেড অব ডিজিটাল মিনহাজুল আলম মামুনকে ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এবং সুরমা’র ক্রাইম রিপোর্টার হাসান আল জাভেদকে চিফ রিপোর্টার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

৮ এপ্রিল, মঙ্গলবার পূর্ব লন্ডনের সাপ্তাহিক সুরমা কার্যালয়ে আয়োজিত এক বোর্ড মিটিংয়ে এই রদবদলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে হাসনাত আরিয়ান খান নির্বাহী সম্পাদক, মিনহাজুল আলম মামুন ব্যবস্থাপনা সম্পাদক ও হাসান আল জাভেদ প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রধান সম্পাদক হিসেবে ফরীদ আহমদ রেজা, সম্পাদক হিসেবে শামসুল আলম লিটন এবং বার্তা সম্পাদক হিসেবে আবদুল কাইয়ুম আগের মতই দায়িত্ব পালন করে যাবেন।

সভার শুরুতে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ও বাংলাদেশের গণতন্ত্রের নতুন যাত্রায় এবং বিগত বছরগুলিতে সুরমা নিউজ টিমের অসাধারণ সব অবদানের কথা স্বরণ করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাঠকের অব্যাহত আস্থা ও ভালোবাসা ধরে রাখতে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বরাবরের মতই বস্তুনিষ্ঠতা বজায় রাখা, উচ্চ স্তরের সাংবাদিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ, সমাজ ও দেশের সার্বিক কল্যাণ চিন্তার প্রতিফলন,
অসাম্প্রদায়িকতা ও মুক্তবুদ্ধিচর্চার ক্ষেত্রে স্বকীয় বৈশিষ্ট্য সমুজ্জ্বল রাখা এবং একই সঙ্গে সত্য তুলে ধরতে আপসহীন ভূমিকা পালন করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, সমাজের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে গণমাধ্যম সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এক্ষেত্রে সাপ্তাহিক সুরমা ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছে। সবসময় জনগণের পক্ষে থাকা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, দেশীয় সংস্কৃতি বুকে ধারণ, সততা, স্বচ্ছতা, নির্ভুল খবর প্রকাশ ও নির্ভীক সাংবাদিকতার মধ্য দিয়ে সুরমা একটি বিশেষ মর্যাদা পেয়েছে। একটি প্রগতিশীল কাগজ হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সুরমা দৃষ্টান্ত স্থাপন করেছে। সমাজের অসঙ্গতি ও বৈষম্য তুলে ধরার ক্ষেত্রে সুরমা উদাহরণ সৃষ্টি করেছে। পত্রিকাটির নিউজ ট্রিটমেন্ট, এর বিভিন্ন পাতার বৈশিষ্ট্য এবং এর সার্বিক পরিবেশনা ভঙ্গিমা একে অন্য শীর্ষস্থানীয় পত্রিকাগুলো থেকে পৃথক ইতিবাচক বৈশিষ্ট্যমণ্ডিত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০