১২ এপ্রিল ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বিতাড়ন থেকে আর সুরক্ষা পাবেন না আফগানিস্তান ও ক্যামেরুনের অভিবাসীরা

অস্থায়ী সুরক্ষার আওতায় যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পাওয়া হাজার হাজার আফগান ও ক্যামেরুনের নাগরিক তাঁদের সুরক্ষা হারাচ্ছেন। তাঁরা যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হওয়ার ক্ষেত্রে আর সুরক্ষা পাবেন না। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে।

 

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোয়েম মনে করছেন, আফগানিস্তান ও ক্যামেরুনে এখন এমন কোনো অবস্থা চলছে না যে দেশ দুটির অভিবাসীদের টিপিএস নামের সুরক্ষা দিতে হবে। এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সহকারী মন্ত্রী ট্রিসিয়া ম্যাকলগ্নিন এ কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে ১৪ হাজার ৬০০ আফগান নাগরিক টিপিএস সুরক্ষার আওতায় আছেন। মার্কিন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, মে মাসে সে সুরক্ষা তাঁরা হারাতে যাচ্ছেন। আর জুনে সুরক্ষা হারাবেন ক্যামেরুনের প্রায় ৭ হাজার ৯০০ নাগরিক।

 

এ সিদ্ধান্তের কথা এমন দিনে জানা গেল, যেদিন ফিলিস্তিনপন্থী বিক্ষোভে ভূমিকা রাখা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলকে বিতাড়িত করা হতে পারে বলে অভিবাসন আদালত মত দিয়েছেন। যেসব দেশ সশস্ত্র সংঘাত কিংবা প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং সেখানে ফেরাটা নিরাপদ নয় বলে বিবেচনা করা হচ্ছে—এমন দেশগুলোর নাগরিকদের টিপিএস সুবিধা দেয় যুক্তরাষ্ট্র। সাধারণত ১৮ মাসের জন্য এমন সুরক্ষা দেওয়া হয়ে থাকে এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দায়িত্বরত মন্ত্রী, সে মেয়াদ নবায়ন করতে পারেন। টিপিএস সুবিধার আওতায় অভিবাসীদের বিতাড়িত করা থেকে সুরক্ষা দেওয়া হয় এবং তাঁরা কাজ করারও অনুমতি পান।

 

ম্যাকলগ্লিনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বরে তৎকালীন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাস আফগানদের জন্য টিপিএস সুবিধা ১৮ মাস বাড়িয়ে চলতি বছরের ২০ মে পর্যন্ত করার ঘোষণা দিয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোর সঙ্গে আলোচনার পর ২১ মার্চ নোয়েম সিদ্ধান্ত নেন, টিপিএস সুবিধা পাওয়ার ক্ষেত্রে যেসব শর্ত থাকে, সেগুলো আফগানিস্তান ও ক্যামেরুনের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। ম্যাকলগ্নিন আরও বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসনবিষয়ক সংস্থা আইএসসিআইএসের এক পর্যালোচনার ভিত্তিতে নোয়েম এ সিদ্ধান্ত নিয়েছেন। প্রায় চার বছর আগে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে।

 

ম্যাকলগ্লিনের তথ্য অনুসারে, ক্যামেরুনের অভিবাসীদের টিপিএস সুবিধা বাতিলের সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ৭ এপ্রিল। গত মাসে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার পাঁচ লাখের বেশি অভিবাসীকে অস্থায়ীভাবে দেওয়া বৈধতার মর্যাদা তারা প্রত্যাহার করবে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনকালে সিএইচএনভি নামে পরিচিত এক কর্মসূচির আওতায় তাঁরা যুক্তরাষ্ট্রে এসেছিলেন। কর্মসূচিটি বাতিল হওয়ার আগপর্যন্ত এর আওতায় ভেনেজুয়েলার ১ লাখ ২০ হাজার ৭০০-এর বেশি নাগরিক, কিউবার ১ লাখ ১০ হাজার ৯০০-এর বেশি নাগরিক এবং নিকারাগুয়ার ৯৩ হাজারের বেশি নাগরিককে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হয়েছিল।

 

সূত্র : বিবিসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১০

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১১

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১২

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৩

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৪

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৫

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৬

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৭

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৮

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৯

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

২০