বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২০২৬ সালের সাদাকাতুল ফিতরের হার ঘোষণা করল উলামা কাউন্সিল অব মিশিগান

যুক্তরাষ্ট্রের মিশিগানভিত্তিক ইসলামী সংগঠন উলামা কাউন্সিল অফ মিশিগান ২০২৬ সালের জন্য সাদাকাতুল ফিতরের পরিমাণ নির্ধারণ করে একটি নির্দেশিকা প্রকাশ করেছে। রমজান ১৪৪৭ হিজরিকে সামনে রেখে প্রকাশিত এই গাইডে সাদাকাতুল ফিতরের ধর্মীয় গুরুত্ব, পরিমাণ এবং আদায়ের সময় সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

 

 

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, রাসুলুল্লাহ (সা.) সাদাকাতুল ফিতর ফরজ করেছেন রোজাদারকে অনর্থক ও অশ্লীল কথাবার্তা থেকে পবিত্র করার জন্য এবং অভাবীদের খাদ্যের ব্যবস্থা হিসেবে। উদ্ধৃতিটি সুনানে আবু দাউদ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

 

 

সংগঠনটির নির্ধারিত হার অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মিশিগানের স্থানীয় খুচরা বাজারদরের ভিত্তিতে জনপ্রতি সর্বনিম্ন ১৩ ডলার নির্ধারণ করা হয়েছে, যা গমের অর্ধ ‘সা’ পরিমাণের সমপরিমাণ। যবের পূর্ণ এক ‘সা’ হিসেবে নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ১৮ ডলার। কিসমিসের পূর্ণ এক ‘সা’ হিসেবে নির্ধারিত হার ৪৪ ডলার এবং খেজুরের পূর্ণ এক ‘সা’ হিসেবে নির্ধারণ করা হয়েছে ৪৯ ডলার, যা প্রস্তাবিত পরিমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

 

গাইডে বলা হয়েছে, পরিবারের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, যদি তারা নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হন। এতে শিশুদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। কারা এ ফিতর গ্রহণ করতে পারবেন সে বিষয়ে জানানো হয়েছে, যারা যাকাত গ্রহণের উপযুক্ত, তারাই সাদাকাতুল ফিতর গ্রহণেরও উপযুক্ত।

 

 

সাদাকাতুল ফিতর আদায়ের সময় সম্পর্কে নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসের যেকোনো সময় এটি দেওয়া যাবে। তবে ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে আদায় করাই উত্তম। প্রকাশিত এই নির্দেশিকায় মিশিগান অঙ্গরাজ্যের মুসলিমদের সাদাকাতুল ফিতর আদায়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০