মিশিগানের হ্যামট্রামিক সিটির নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাস- বিএডিসি।
১৫ নভেম্বর রবিবার দুপুরে ওয়ারেন শহরের আলীফ রেস্টুরেন্টে সংগঠনের এক্সিকিউটিভ কমিটি ও বোর্ড সদস্যদের মধ্যবর্তী নির্বাচন পরবর্তী সভায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। বিএডিসির প্রেসিডেন্ট সাদেক রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাশকুর কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিশিগান ডেমোক্রেটিক পার্টির সেকেন্ড ভাইস চেয়ার ড. নাজ হাসান।
এ সময় বক্তব্য রাখেন নবনির্বাচিত মেয়র ও বিএডিসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহিত মাহমুদ এবং সংগঠনের প্রধান উপদেষ্টা মনজুর শাফি চৌধুরী এলিমসহ নেতৃবৃন্দ। এদিকে, ফ্রেজারল্যান্ড স্কুল ডিস্ট্রিক্ট বোর্ডের ট্রাস্টি পদে পুনর্নির্বাচিত হওয়ায় খাজা শাহাব আহমেদকেও অভিনন্দন জানানো হয়।
সভায় মধ্যবর্তী নির্বাচনে সংবাদ কাভারেজে ভূমিকা রাখায় কমিউনিটির সাংবাদিকদের প্রশংসা করা হয়। পাশাপাশি নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, অ্যাকটিভিস্ট ও বিভিন্ন সংগঠনের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বিএডিসি। এছাড়া বিএডিসিকে আরও ঢেলে সাজানোর জন্য বিভিন্ন পরিকল্পনা-কর্মসূচি গ্রহণ করা হয়েছে সভায়।
মন্তব্য করুন