মিশিগানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক.-এর নবগঠিত ২০২৭- ২০২৮ সালের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিকূল আবহাওয়া ও তীব্র শীত উপেক্ষা করে মিশিগানের বিভিন্ন এলাকা থেকে আসা প্রবাসী বাংলাদেশি, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং পরিবার-পরিজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক.-এর সদস্য সচিব নুরুজ্জামান এখলাছ। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগানের হ্যামট্রামিক সিটির মেয়র মুহিত মাহমুদ, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি, যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি মাসুকুল ইসলাম খান।
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক.-এর নবগঠিত ২০২৭-২০২৮ সালের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুস শাকুর খান মাখন এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. জাহেদ মাহমুদ আজিজ সুমন। অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা উদ্যাপন করা হয়।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আবু তাহের ছিদ্দিক (বাবুলা), মোঃ বদরুল আলম, আব্বাস উদ্দিন মিয়া, হারুন আলী, ইমান এম খন্দকার ও আব্দুল হাছিব। সহ সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সেখ বদরুদ্দোজা (জুনেদ) ও সাহেদ আহমদ। সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম আলমগীর এবং সহ সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন ও হিফজুর রহমান। কোষাধ্যক্ষ কবির আহমদ, সহকোষাধ্যক্ষ আবুল খায়ের (বাবলু), দপ্তর সম্পাদক জাহেদ আহমদ রুবেল, প্রচার সম্পাদক আব্দুল মতিন এবং সহপ্রচার সম্পাদক সয়ফুল ইসলাম। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খয়রুল ইসলাম এবং সহসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হক।
ক্রীড়া সম্পাদক অলিউর রহমান (খোকন) ও সহক্রীড়া সম্পাদক মোঃ রুহুল আমিন রুমন। ধর্মবিষয়ক সম্পাদক ছিদ্দিকুর রহমান এবং আইনবিষয়ক সম্পাদক আফিকুল ইসলাম খান। সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রহিম উদ্দিন, রুবেল আহমদ, গোলাম কিবরিয়া, ইকবাল হোসেন, সাজন চৌধুরী, সিহাবুল ইসলাম, আলী আহমদ, মাসুদ আহমদ, রেয়াউল হাসান, শাহাজান আহমদ, মুমিন আলী, লোকমান হোসেন ও ছাব্বির আহমদ।

আলোচনা ও অভিষেক পর্বের পাশাপাশি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জমকালো সাংস্কৃতিক আয়োজন। এতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্না এবং ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। তাঁদের পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর। প্রিয় শিল্পীদের গান উপভোগ করতে গিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা। গান, আনন্দ আর প্রবাসীদের প্রাণবন্ত উপস্থিতিতে মিশিগানের শীতের সন্ধ্যায় তৈরি হয় এক টুকরো বাংলাদেশের আবহ।
প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও নিজেদের শিকড়, ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা ধরে রাখার এমন আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার সুযোগ তৈরি করে। নতুন নেতৃত্বের অভিষেক, কমিউনিটির মানুষের মিলনমেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক., মিশিগানের এই আয়োজন।
মন্তব্য করুন