বাংলা সংবাদ ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেটার বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা আরোপ করল ইতালি

ফেসবুক ব্যবহারকারীদের স্পষ্ট সম্মতি ছাড়াই তাদের স্মার্টফোনে সংরক্ষিত ছবি ও ভিডিও সংগ্রহের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১১ হাজার কোটি টাকার বেশি) জরিমানা করেছে ইতালি। শনিবার (১৪ নভেম্বর) দেশটির ডেটা প্রাইভেসি কর্তৃপক্ষ ‘গারান্তে’ এ তথ্য জানিয়েছে।

 

গারান্তের অভিযোগ, অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকা ফেসবুক অ্যাপ ব্যবহারকারীদের স্মার্টফোনের গ্যালারিতে সংরক্ষিত ছবি, ভিডিও এবং সংশ্লিষ্ট মেটাডাটা যথাযথ সম্মতি ছাড়াই সংগ্রহ করেছে। মূলত ফেসবুক ব্রাউজ করার সময় গ্যালারি থেকে ছবি ও ভিডিও পোস্ট করার পরামর্শ দেওয়ার ক্ষেত্রে এই তথ্য সংগ্রহ করা হতো।

 

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ফেসবুকের এই কার্যক্রম ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ই-প্রাইভেসি ডিরেক্টিভ এবং ইতালির প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। গারান্তে আরও জানায়, ছবি ব্যবহারের ক্ষেত্রে ফেসবুকের সম্মতি নেওয়ার প্রক্রিয়াটি ছিল অত্যন্ত অস্পষ্ট। ফলে ব্যবহারকারীরা ঠিক কী ধরনের অনুমতি দিচ্ছেন, তা সহজে বুঝতে পারতেন না। এ ছাড়া ছবি ও ভিডিও ব্যবহারের পরামর্শ দেওয়ার ফিচারটি স্বয়ংক্রিয়ভাবেই চালু ছিল।

 

সংস্থাটির মতে, এই ঘটনায় ইতালির প্রায় ২ কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। জরিমানার অর্থ পরিশোধের পাশাপাশি মেটাকে এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।তবে সংগৃহীত ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তদন্ত করেনি গারান্তে। মেটা অবশ্য এ ধরনের ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে। এদিকে, জরিমানার বিষয়ে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইতালির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে প্রতিষ্ঠানটির।

 

সূত্র: আল-জাজিরা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেটার বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা আরোপ করল ইতালি

১

ওয়ার্ক পারমিট নিয়ে নতুন দাবি, অভিবাসীদের পক্ষে সরব ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

২

এক টেবিলে ট্রাম্প, সি ও পুতিন, বদলে যেতে পারে বিশ্বরাজনীতির সমীকরণ

৩

যুক্তরাষ্ট্রে অভিবাসী ধরপাকড়ে নতুন উদ্বেগ, আইসের হেফাজতে ৮ বছরের শিশু

৪

হোয়াইট হাউস ছাড়ার আগে নতুন দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের

৫

মার্কিন সিনেটের ইতিহাসে প্রথম, কোরআন ছুঁয়ে শপথ নেবেন মুসলিম সিনেটর

৬

২০২৬ সালে যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বহিষ্কার

৭

ইরানের সঙ্গে সমঝোতা নয়, ভ্যান্সকে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগের নির্দেশ

৮

অভিবাসী কাফেলা বন্ধ না হলে মেক্সিকোর পণ্যে দ্বিগুণ শুল্ক: ট্রাম্প

৯

যুক্তরাষ্ট্রে স্ন্যাপ কর্মসূচিতে কঠোরতা, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে ৬৩ লাখ মানুষ

১০

সীমান্ত বন্ধের কৌশলে ইরানকে দুর্বল করতে পারছে না যুক্তরাষ্ট্র

১১

পাঁচ বছরে নিউইয়র্কের মেডিকেইড ব্যয় বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার

১২

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৩

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

১৪

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

১৫

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

১৬

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

১৭

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

১৮

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১৯

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

২০