নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় বার্ষিক ‘দীপাবলি হেরিটেজ অ্যান্ড কালচারাল সেলিব্রেশন ২০২৬’। ১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ওয়ান পুলিশ প্লাজায় আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন এ কে এম প্রিন্স আলম।
অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাপার সাধারণ সম্পাদক ডিটেকটিভ জামিল সারওয়ার এবং সংগঠনটির কার্যনির্বাহী কমিটি ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা।
দক্ষিণ এশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতি উদ্যাপনের এ আয়োজনে সহযোগী হিসেবে ছিল এনওয়াইপিডি ডেসি সোসাইটি, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা), ইন্ডিয়ান অফিসার্স সোসাইটি এবং হিন্দু অফিসার্স সোসাইটি।

অনুষ্ঠানে দীপাবলির ঐতিহ্য ও দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বার্তা দেওয়া হয়।
এনওয়াইপিডির বিভিন্ন সাংস্কৃতিক ও পেশাভিত্তিক সংগঠন পুলিশ বিভাগের বহুজাতিক বৈচিত্র্য তুলে ধরতে কাজ করে। এ ধরনের আয়োজন বিভিন্ন সম্প্রদায়ের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও বন্ধন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মন্তব্য করুন