বাংলা সংবাদ ডেস্ক
৬ নভেম্বর ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন ট্রাম্প।

 

ওই পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প মিলারকে ‘সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাদের একজন’ বলেও উল্লেখ করেন। তিনি হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফের দায়িত্বে ছিলেন। ট্রাম্প জানান, আগামী সোমবার হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দায়িত্ব নেবেন স্টিফেন মিলার। এ পদে তিনি সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হবেন। সুসি ছিলেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ।

 

সুসির বিষয়ে ট্রাম্প ওই পোস্টে লিখেন, ‘চিফ অব স্টাফ হিসেবে সুসির সেবার জন্য আমি ধন্যবাদ জানাই। তিনি অসাধারণ কাজ করেছেন।’ ট্রাম্প আরও জানান, সুসি ওয়াইলস এখন ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ডের দায়িত্বে যুক্ত হবেন।

 

ট্রাম্পের দুই মেয়াদে ঘনিষ্ঠ সহযোগী এবং শীর্ষ উপদেষ্টাদের একজন হিসেবে পরিচিত স্টিফেন মিলার। ট্রাম্পের কঠোর সীমান্ত নীতি এবং অভিবাসীদের ব্যাপকভাবে বহিষ্কারের নীতির অন্যতম প্রধান পরিকল্পনাকারীও তিনি। এবারের মধ্যবর্তী নির্বাচনে এসব নীতি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছিল।

 

আগামী বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ বুঝে পাওয়ার পর ডেমোক্র্যাটরা স্টিফেন মিলারের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

সূত্র:  আল–জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

২

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

৩

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

৪

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

৫

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

৬

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

৭

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

৮

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

৯

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১০

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

১১

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

১২

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

১৩

সহজে পালনীয় নবীজির ২০টি সুন্নত

১৪

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

১৫

মার্কিনকর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

১৬

বাড়বে শীত: আগাম প্রস্তুতিই নিরাপত্তার প্রধান শর্ত

১৭

রোড ক্র্যাশ নিরসন: শুধু আইন নয়, সকলকেই দায়িত্ব নিতে হবে

১৮

মিডটার্ম ইলেকশনে ব্যালটে নেই ট্রাম্প, তবু পরীক্ষাটা তাঁরই

১৯

আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার প্রয়োজন: আইরিন খান

২০