বাংলা সংবাদ ডেস্ক
৪ নভেম্বর ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

যুক্তরাষ্ট্রে অভিবাসন আবেদনকারীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা ইউএসসিআইএস। নতুন নিয়ম অনুযায়ী, গ্রিনকার্ড, কাজের অনুমতি ও অন্যান্য অভিবাসন সুবিধার আবেদনে প্রয়োজনীয় প্রাথমিক কাগজপত্র বা যোগ্যতার প্রমাণ না থাকলে অতিরিক্ত নথি চেয়ে নোটিশ না পাঠিয়েই আবেদন প্রত্যাখ্যান করতে পারবেন কর্মকর্তারা।

 

২০২৬ সালের ৫ আগস্ট প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা প্রমাণের দায়িত্ব আবেদনকারীর। তাই আবেদন জমা দেওয়ার সময়ই নির্ধারিত সব তথ্য ও প্রমাণ সংযুক্ত করতে হবে। আগে কোনো নথির ঘাটতি থাকলে ইউএসসিআইএস সাধারণত ‘রিকোয়েস্ট ফর এভিডেন্স’ (আরএফই) অথবা ‘নোটিশ অব ইনটেন্ট টু ডিনাই’ (এনওআইডি) পাঠিয়ে জবাব দেওয়ার সুযোগ দিত। নতুন নিয়মে এসব নোটিশ দেওয়ার ব্যবস্থা বন্ধ হয়নি, তবে প্রতিটি ক্ষেত্রে তা পাঠানো আর বাধ্যতামূলক নয়।

 

নতুন নির্দেশনার প্রভাব পড়তে পারে চাকরি ও পরিবারের মাধ্যমে অভিবাসন, স্থায়ী বসবাসের অনুমতি, যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ বৃদ্ধি এবং ভিসার ধরন পরিবর্তনের আবেদনে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকবিষয়ক দপ্তরও এফ-১ শিক্ষার্থী, এইচ-১বি কর্মীসহ বিভিন্ন শ্রেণির আবেদনকারীদের প্রয়োজনীয় প্রমাণ জমা দেওয়ার বিষয়ে সতর্ক করেছে।

 

নির্দেশনাটি ৫ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হয়েছে। ওই দিন বা তার পরে জমা দেওয়া আবেদনের পাশাপাশি তখন প্রক্রিয়াধীন থাকা আবেদনেও এটি প্রযোজ্য হতে পারে। তবে আশ্রয় আবেদনসহ কিছু অভিবাসন প্রক্রিয়ায় আলাদা নিয়ম কার্যকর থাকবে।

 

বিশেষজ্ঞদের পরামর্শ, আবেদন জমা দেওয়ার আগে প্রয়োজনীয় নথি, স্বাক্ষর, অনুবাদ ও যোগ্যতার প্রমাণ ভালোভাবে যাচাই করা উচিত। আরএফই বা এনওআইডি পেলে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে হবে। জটিল পরিস্থিতিতে অভিবাসন আইনজীবীর পরামর্শ নেওয়ার কথাও বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

২

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

৩

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

৪

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

৫

সহজে পালনীয় নবীজির ২০টি সুন্নত

৬

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

৭

মার্কিনকর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

৮

বাড়বে শীত: আগাম প্রস্তুতিই নিরাপত্তার প্রধান শর্ত

৯

রোড ক্র্যাশ নিরসন: শুধু আইন নয়, সকলকেই দায়িত্ব নিতে হবে

১০

মিডটার্ম ইলেকশনে ব্যালটে নেই ট্রাম্প, তবু পরীক্ষাটা তাঁরই

১১

আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার প্রয়োজন: আইরিন খান

১২

মিশিগানের মূলধারার চার রাজনীতিকের মুখোমুখি বাংলা সংবাদ পত্রিকা

১৩

কিশোরীকে জিম্মি ও ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের গ্রেপ্তার চেয়ে মানববন্ধন

১৪

‘ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে অভিবাসন অবস্থার সম্পর্ক থাকা উচিত নয়’

১৫

হোয়াটসঅ্যাপ প্রতারণা ও ব্যাংক থেকে অর্থ চুরি ঠেকাতে কী করবেন? জবাব দিলেন এলি সাভিট

১৬

‘বাংলা ভাষায় ব্যালট পাওয়ার সুযোগ শুধু হ্যামট্রামিকে সীমাবদ্ধ থাকা উচিত নয়’

১৭

বৈধ অভিবাসীদের বছরের পর বছর অনিশ্চয়তায় রাখা উচিত নয়

১৮

বাইন্যান্সে সাইবার হামলার ধাক্কা, এক দিনেই নিট উত্তোলন ৩৬৪ কোটি ডলার

১৯

যুক্তরাষ্ট্রে আগামীকাল মধ্যবর্তী নির্বাচন, আগাম ভোট ৫ কোটি ৪০ লাখের বেশি

২০