সুফি মিয়া
৩ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরীকে জিম্মি ও ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের গ্রেপ্তার চেয়ে মানববন্ধন

মৌলভীবাজারের কমলগঞ্জে ১৬ বছর বয়সী এক মুসলিম কিশোরীকে জিম্মি করে ধর্মান্তরিত, জোরপূর্বক বিয়ে ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ইমাম-মুয়াজ্জিন ও আলেম-ওলামারা। মানববন্ধন থেকে মামলার প্রধান আসামি লক্ষ্মীকান্ত বাউরীসহ পলাতক অন্য আসামিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিনকে প্রত্যাহারের দাবিও তোলেন তাঁরা।

 

গত ৩ নভেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির সম্মুখে ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা হেলাল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আনিছুল ইসলাম চৌধুরী শাকেরের সঞ্চালনায় মানববন্ধনে স্থানীয় আলেম-ওলামারা বক্তব্য দেন।

 

বক্তারা বলেন, ১৬ বছর বয়সী একজন কিশোরীকে জিম্মি করে ধর্মান্তরিত, জোরপূর্বক বিয়ে ও ধর্ষণের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিরা যেন আইনের আওতায় আসতে পারেন, সে জন্য প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। মামলার প্রধান আসামীসহ পলাতক অন্য আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

 

বক্তারা আরও বলেন, মামলার তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে তদন্তকারী কর্মকর্তাকে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী কিশোরী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ডবলছড়া চা বাগানের নিজ বাড়ি থেকে ১৬ বছর বয়সী ওই কিশোরী নিখোঁজ হয়। পরে মেয়েকে খুঁজে না পেয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

 

পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার পর কিশোরীকে জিম্মি করে রাখা হয়। এ সময় তাকে জোরপূর্বক ধর্মান্তরিত ও বিয়ে দেওয়া হয় এবং ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। গত ২৯ অক্টোবর একই এলাকার মৃত রবি চন্দ্র বাউরীর ছেলে লক্ষ্মীকান্ত বাউরীর বাড়ি থেকে ওই কিশোরীকে পাওয়া যায় বলে জানা গেছে। এ ঘটনায় লক্ষ্মীকান্ত বাউরীকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

 

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং মামলার তদন্তকারী কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কমর উদ্দিন একজনকে আটকের সত্যতা নিশ্চিত করেন  বলেন, বাকি আসামিদের গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। পুলিশ এ বিষয়ে খুবই গুরুত্ব দিয়ে কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

২

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

৩

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

৪

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

৫

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

৬

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

৮

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

৯

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

১০

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

১১

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

১২

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১৩

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

১৪

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

১৫

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১৬

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১৭

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১৮

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১৯

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

২০