বাংলা সংবাদ ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইবি-৫ কর্মসূচিতে বাড়ছে ফি, গ্রীন কার্ড পেতে খরচ দ্বিগুণের বেশি

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও নাগরিকত্ব সেবা দপ্তর (USCIS) ইবি-৫ (EB-5) বিনিয়োগকারী ভিসা কর্মসূচির আবেদন ফি এক ধাক্কায় বিপুল পরিমাণ বৃদ্ধি করেছে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (DHS)-এর চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, এই নতুন ফি কাঠামো আগামী ৩০ নভেম্বর, ২০২৬ থেকে দেশজুড়ে কার্যকর হতে যাচ্ছে।

 

নতুন এই নিয়মে আবেদনকারীদের ফি গড়ে প্রায় ৭০.৭ শতাংশ বৃদ্ধি পাচ্ছে, যা ক্ষেত্রবিশেষে আগের তুলনায় দ্বিগুণেরও বেশি। ইউএসসিআইএস জানিয়েছে, আবেদন প্রক্রিয়াকরণ আরও দ্রুত করা, ব্যাকগ্রাউন্ড চেক, অডিট ব্যবস্থা জোরদার এবং এই অভিবাসন কর্মসূচির নিরাপত্তা ও সততা বজায় রাখতেই ফি বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এক নজরে পরিবর্তিত প্রধান ফি–সমূহ:

  • ফর্ম আই–৫২৬ (সরাসরি বিনিয়োগকারী): আগের $৩,৬৭৫ ডলার থেকে বাড়িয়ে বর্তমান ফি নির্ধারণ করা হয়েছে $৭,৬১৫ ডলার।
  • ফর্ম আই–৫২৬ই (রিজিওনাল সেন্টার বিনিয়োগকারী): আবেদন ফি $৩,৬৭৫ ডলার থেকে বাড়িয়ে করা হয়েছে $৭,৮৫০ ডলার।
  • ফর্ম আই–৮২৯ (শর্তাবলী অপসারণের আবেদন): পূর্বে এই ফি $৩,৭৫০ ডলার থাকলেও এখন থেকে গুনতে হবে $৫,০০০ ডলার।
  • ফর্ম আই–৯৫৬ (রিজিওনাল সেন্টার অনুমোদন): বড় ধরনের পরিবর্তন এসেছে এখানে, $১৭,৭৯৫ ডলারের ফি এক লাফে বেড়ে দাঁড়িয়েছে $৪৪,১১৫ ডলারে।

 

 

বিনিয়োগের মূল অংক অপরিবর্তিত

সরকারি ফি-এর পরিমাণ আকাশচুম্বী হলেও ইবি-৫ ভিসার মাধ্যমে গ্রীন কার্ড পাওয়ার জন্য প্রয়োজনীয় মূল বিনিয়োগের পরিমাণে কোনো পরিবর্তন আনা হয়নি। নিয়ম অনুযায়ী, আগের মতোই Targeted Employment Area (TEA) বা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ন্যূনতম ৮ লক্ষ ডলার এবং সাধারণ অঞ্চলে ১.০৫ মিলিয়ন ডলার বিনিয়োগের শর্ত বহাল থাকছে।

 

কার্যকরের সময়সীমা ও নিয়ম

কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, আগামী ৩০ নভেম্বর বা তার পরে পোস্টমার্ক করা কিংবা অনলাইনে জমা দেওয়া সমস্ত আবেদনের ক্ষেত্রে এই নতুন বর্ধিত ফি বাধ্যতামূলকভাবে প্রযোজ্য হবে। তবে ৩০ নম্বরের আগে জমাকৃত আবেদনগুলো পূর্বের পুরনো ফি অনুযায়ীই প্রক্রিয়া করা হবে। এছাড়া রিজিওনাল সেন্টারগুলোর জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ফি পরিশোধ না করলে ১০% থেকে ২০% পর্যন্ত জরিমানার বিধানও রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবি-৫ কর্মসূচিতে বাড়ছে ফি, গ্রীন কার্ড পেতে খরচ দ্বিগুণের বেশি

১

মিশিগানে ২২ ক্লাব ও ককাসের যৌথ উদ্যোগে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ

২

পেন্টাগনের শীর্ষ পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন হেগসেথ

৩

নাগরিকত্ব ছাড়াই মার্কিন নির্বাচনে ভোটের অভিযোগ, বাংলাদেশির বিরুদ্ধে মামলা

৪

নির্বাচনের আগে ভোটার জালিয়াতি তদন্ত, নিউইয়র্কে অভিবাসীদের মধ্যে উদ্বেগ

৫

যুক্তরাষ্ট্রে ভোটারদের প্রায় ১০ শতাংশ নেচারেলাইজড নাগরিক

৬

মিশিগানে ১৪-১৫ নভেম্বর বাংলাদেশ দূতাবাসের ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্প

৭

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা

৮

জনমত জরিপকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে ৬০ শতাংশ সমর্থনের দাবি ট্রাম্পের

৯

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সময়ে ৩ লাখের বেশি ভিসা বাতিল

১০

ট্রাম্পের জামাতার ফোন হ্যাকের দাবি, মধ্যপ্রাচ্য পুনর্গঠনের পরিকল্পনার ইঙ্গিত

১১

ফার্স্ট লেডিকে সঙ্গে নিয়ে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট ট্রাম্পের

১২

মেডিকেইড জালিয়াতির অভিযোগে নিউইয়র্কের কুইন্স-ব্রুকলিনে অভিযান

১৩

মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলকে ইলন মাস্কের ৪৪৩ মিলিয়ন ডলার অনুদান

১৪

আবদুল এল-সাঈদের সমর্থনে মিশিগানে বাংলাদেশিদের ব্যাপক সমাগম, ভোট দেওয়ার আহ্বান

১৫

মিশিগানে তিলপাড়া ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির মতবিনিময় ও মধ্যাহ্নভোজ সম্পন্ন

১৬

কোরআনের আয়াত দিয়ে মুসলিমবিদ্বেষের নিন্দা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের

১৭

মিশিগানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা

১৮

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড জালিয়াতি, যুক্তরাষ্ট্রে ৬ জনের বিরুদ্ধে মামলা

১৯

‘রিচ’ থেকে ‘ভিউয়ারস’, ফেসবুকের পারফরম্যান্স পরিমাপে পরিবর্তন

২০