বাংলা সংবাদ ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবদুল এল-সাঈদের সমর্থনে মিশিগানে বাংলাদেশিদের ব্যাপক সমাগম, ভোট দেওয়ার আহ্বান

যুক্তরাষ্ট্রের মিশিগানে মার্কিন সিনেট প্রার্থী আবদুল এল-সাঈদের নির্বাচনী প্রচারণাকে ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক উপস্থিতি ও উৎসাহ দেখা গেছে। শুক্রবার মিশিগানের ওয়ারেন শহরে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত নির্বাচনী র‍্যালিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

 

এর আগে স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন আবদুল এল-সাঈদ। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। পরে যোগ দেন বাংলাদেশি কমিউনিটির নির্বাচনী সমাবেশে। তাঁর উপস্থিতিকে ঘিরে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠানস্থলের মিলনায়তন। বিশেষ করে নারীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য।

 

শুধু ওয়ারেন শহর নয়, মিশিগানের বিভিন্ন এলাকা থেকে অনেকে ৪০ থেকে ৫০ মাইল পথ গাড়ি চালিয়ে সমাবেশে যোগ দেন। এমনকি মিশিগানের বাইরের অঙ্গরাজ্য থেকেও কয়েকজন বাংলাদেশি এই আয়োজনে অংশ নেন।

 

মার্কিন নির্বাচনকে ঘিরে বাংলাদেশি কমিউনিটির মধ্যে রাজনৈতিক মতপার্থক্য নতুন কিছু নয়। তবে এবারের নির্বাচনে আবদুল এল-সাঈদের ক্যাম্পেইনকে ঘিরে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং মুসলিম, হিন্দুসহ বিভিন্ন ধর্ম ও মতের মানুষ তাঁর নির্বাচনী প্রচারণায় ঐক্যবদ্ধভাবে অংশ নিচ্ছেন।

 

সমাবেশে বক্তারা আগামী ৩ নভেম্বরের নির্বাচনে আবদুল এল-সাঈদকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভোটারদের আগাম ভোট দেওয়ার সুযোগ কাজে লাগানোর অনুরোধ করেন তাঁরা। বিশেষ করে যাঁরা নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যেতে পারবেন না, তাঁদের আগেভাগেই অ্যাবসেন্টি ব্যালট জমা দেওয়ার আহ্বান জানানো হয়।

 

রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়ের ভিন্নতা পেরিয়ে আবদুল এল-সাঈদের সমর্থনে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অংশের এমন ঐক্যবদ্ধ অবস্থান এবারের নির্বাচনী প্রচারণায় বিশেষভাবে নজর কেড়েছে। আগামী ৩ নভেম্বরের নির্বাচনের আগে বাংলাদেশি কমিউনিটির এই সমাবেশে ব্যাপক অংশগ্রহণ মিশিগানের প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক সক্রিয়তারও একটি চিত্র তুলে ধরেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবদুল এল-সাঈদের সমর্থনে মিশিগানে বাংলাদেশিদের ব্যাপক সমাগম, ভোট দেওয়ার আহ্বান

১

মিশিগানে তিলপাড়া ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির মতবিনিময় ও মধ্যাহ্নভোজ সম্পন্ন

২

কোরআনের আয়াত দিয়ে মুসলিমবিদ্বেষের নিন্দা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের

৩

মিশিগানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা

৪

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড জালিয়াতি, যুক্তরাষ্ট্রে ৬ জনের বিরুদ্ধে মামলা

৫

‘রিচ’ থেকে ‘ভিউয়ারস’, ফেসবুকের পারফরম্যান্স পরিমাপে পরিবর্তন

৬

যুক্তরাষ্ট্রে নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২ ভারতীয়সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

৭

কঠোর অভিবাসন নীতির প্রভাব, যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব অনুমোদন কমেছে ৭৫%

৮

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে নতুন আইনি জটিলতা, কী হবে বাংলাদেশি আবেদনকারীদের

৯

যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ লঙ্ঘনে ভবিষ্যৎ প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা

১০

ট্রাম্পের DEI নীতি ঠেকাতে আবেদন নাকচ, সরকারি চুক্তি নিয়ে মার্কিন প্রতিষ্ঠানে উদ্বেগ

১১

বাংলাদেশে ফেসবুকের ব্যাপক জনপ্রিয়তা, মার্কিন ব্যবসা বাড়ানোর সম্ভাবনা দেখছেন রাষ্ট্রদূত

১২

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

১৩

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

১৪

২০২৭ গ্রিন কার্ড লটারি চালুর নির্দেশ, বাংলাদেশিদের আবেদন নিয়ে ধোঁয়াশা

১৫

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

১৬

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

১৭

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

১৮

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

১৯

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

২০