বাংলা সংবাদ ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে তিলপাড়া ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির মতবিনিময় ও মধ্যাহ্নভোজ সম্পন্ন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির রান্নাঘর রেস্টুরেন্টে তিলপাড়া ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি, মিশিগান, ইউএসএ-এর উদ্যোগে মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে। বেলজিয়াম প্রবাসী, তিলপাড়া ইউনিয়নের কৃতি সন্তান এবং বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা খালেদ আহমেদের মিশিগান সফর উপলক্ষে এ আয়োজন করা হয়।

 

সমিতির সভাপতি আজির উদ্দিনের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদ আহমেদ। শুরুতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

 

 

মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ প্রবাসে তিলপাড়াবাসীর ঐক্য, এলাকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সমিতির উপদেষ্টা মোহাম্মদ তাহের লুৎফুর, মাস্টার আব্দুর রহমান, হাফিজ উদ্দিন, আছাব উদ্দিন কটই মিয়া, সাইব উদ্দিন, হাফিজ আশরাফ উদ্দিন, নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আল হেলাল আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছাব্বির আহমদ এবং অন্যতম সংগঠক জুনেদ আহমেদ বক্তব্য দেন।

 

সভায় খালেদ আহমেদ আগামীতে বাংলাদেশের বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন এবং এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার আশাবাদ ব্যক্ত করেন। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিলপাড়া ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তাকে আগামী নির্বাচনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

 

 

প্রধান অতিথির বক্তব্যে খালেদ আহমেদ প্রবাসে এমন আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিলপাড়াবাসীর ঐক্য ও ভ্রাতৃত্ববোধের প্রশংসা করে তিনি বলেন, “মাটির টানে ও রক্তের টানে আমরা যেখানেই থাকি না কেন, আমাদের মন পড়ে থাকে তিলপাড়ায়।”

 

অনুষ্ঠান শেষে তিনি সংগঠনের কর্মকর্তা, উপদেষ্টা ও সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরে মধ্যাহ্নভোজ ও পারস্পরিক কুশল বিনিময়ের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবদুল এল-সাঈদের সমর্থনে মিশিগানে বাংলাদেশিদের ব্যাপক সমাগম, ভোট দেওয়ার আহ্বান

১

মিশিগানে তিলপাড়া ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির মতবিনিময় ও মধ্যাহ্নভোজ সম্পন্ন

২

কোরআনের আয়াত দিয়ে মুসলিমবিদ্বেষের নিন্দা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের

৩

মিশিগানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা

৪

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড জালিয়াতি, যুক্তরাষ্ট্রে ৬ জনের বিরুদ্ধে মামলা

৫

‘রিচ’ থেকে ‘ভিউয়ারস’, ফেসবুকের পারফরম্যান্স পরিমাপে পরিবর্তন

৬

যুক্তরাষ্ট্রে নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২ ভারতীয়সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

৭

কঠোর অভিবাসন নীতির প্রভাব, যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব অনুমোদন কমেছে ৭৫%

৮

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে নতুন আইনি জটিলতা, কী হবে বাংলাদেশি আবেদনকারীদের

৯

যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ লঙ্ঘনে ভবিষ্যৎ প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা

১০

ট্রাম্পের DEI নীতি ঠেকাতে আবেদন নাকচ, সরকারি চুক্তি নিয়ে মার্কিন প্রতিষ্ঠানে উদ্বেগ

১১

বাংলাদেশে ফেসবুকের ব্যাপক জনপ্রিয়তা, মার্কিন ব্যবসা বাড়ানোর সম্ভাবনা দেখছেন রাষ্ট্রদূত

১২

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

১৩

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

১৪

২০২৭ গ্রিন কার্ড লটারি চালুর নির্দেশ, বাংলাদেশিদের আবেদন নিয়ে ধোঁয়াশা

১৫

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

১৬

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

১৭

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

১৮

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

১৯

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

২০