বাংলা সংবাদ ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমার গতি প্রত্যাশার চেয়ে ধীর হওয়ায় ডিসেম্বরে সুদের হার বাড়ানোর চাপ তৈরি হয়েছে। গত অক্টোবর মাসে দেশটিতে ভোক্তাপণ্যের দাম বেড়েছে ০.৪ শতাংশ। অথচ অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল ০.৩ শতাংশ। সেপ্টেম্বরে দাম বেড়েছিল ০.৬ শতাংশ।

 

মার্কিন সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে আবাসন, খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির চাপ অব্যাহত ছিল। তবে জ্বালানির দাম বৃদ্ধির হার সেপ্টেম্বরে ৫.২ শতাংশ থাকলেও অক্টোবরে তা কমে ০.৭ শতাংশে নেমে আসে।

 

সাধারণত যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো (বিএলএস) ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) মাধ্যমে কয়েক শ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার দাম পর্যবেক্ষণ করে মূল্যস্ফীতির হিসাব প্রকাশ করে। তবে ২০২৫ সালের অক্টোবরে তথ্য সংগ্রহ করতে না পারায় এবার ১২ মাসের মূল্যস্ফীতির হিসাব প্রকাশ করা সম্ভব হয়নি। সেপ্টেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৩.৭ শতাংশ।

 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সাধারণত সুদের হার বাড়িয়ে মানুষের ব্যয় ও ঋণ নেওয়ার প্রবণতা কমানোর চেষ্টা করে সংস্থাটি। অক্টোবরের মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

 

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা আমদানি শুল্কও মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করেছে। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের গবেষণা অনুযায়ী, অতিরিক্ত শুল্কের প্রায় ৯০ শতাংশ ব্যয় শেষ পর্যন্ত মার্কিন আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকেই বহন করতে হয়েছে। এতে পণ্য উৎপাদন ও ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে।

 

করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি একপর্যায়ে প্রায় ৯ শতাংশে পৌঁছেছিল। বর্তমানে সেই তুলনায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও নিত্যপণ্যের বাড়তি দাম সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। উল্লেখ্য, ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা সুবিধাভোগীদের ভাতা ৩.৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। এতে অবসরভাতা পাওয়া ব্যক্তিদের মাসিক গড় আয় ৭৫ ডলার বাড়বে।

 

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

২

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

৩

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

৪

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

৫

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

৬

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

৭

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

৮

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৯

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১০

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১১

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১২

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১৩

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

১৪

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

১৫

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১৬

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১৭

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১৮

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৯

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

২০