বাংলা সংবাদ ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন সিনেটের ইতিহাসে প্রথম, কোরআন ছুঁয়ে শপথ নেবেন মুসলিম সিনেটর

আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন ছুঁয়ে মার্কিন সিনেটর হিসেবে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মিশিগান থেকে নির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদ। তবে পবিত্র গ্রন্থটির কোন কপিটি ব্যবহার করবেন তিনি, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামা টিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গতকাল এনপিআরের নিউজমেকার্স অনুষ্ঠানে সাংবাদিক লেইলা ফাদেলের সঙ্গে আলাপকালে এল-সাইয়েদ দুটি সম্ভাব্য পছন্দের কথা উল্লেখ করেন। এর একটি হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কোরআনের কপি এবং অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির প্রথম ও অতি প্রাচীন কোরআনের কপি।

 

আমি সম্ভবত কোরআন ছুঁয়েই শপথ নেব উল্লেখ করে এল-সাইয়েদ বলেন, তবে কোন কোরআনটি, তা আমরা এখনও নিশ্চিত নই। তিনি বলেন, টমাস জেফারসনের কাছে কোরআনের একটি কপি ছিল। কিথ এলিসন যখন কংগ্রেসে শপথ নিয়েছিলেন, তখন তিনি ওই কপিটি ছুঁয়ে শপথ নিয়েছিলেন। এছাড়া মিশিগান অঙ্গরাজ্যের প্রথম কোরআনটিও রয়েছে, যা মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত। এটি অনেক পুরোনো এবং সেটিও পছন্দ হতে পারে। তাই এখনও জানি না, তবে আমি কোরআন ছুঁয়েই শপথ নেব।

 

উল্লেখ্য, গত ৩ নভেম্বর মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে প্রথম মুসলিম আমেরিকান হিসেবে মার্কিন সিনেটে নির্বাচিত হন ৪২ বছর বয়সী এল-সাইয়েদ। আগামী ২০২৭ সালের ৩ জানুয়ারি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শপথ বাক্য পাঠ করাবেন তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন সিনেটের ইতিহাসে প্রথম, কোরআন ছুঁয়ে শপথ নেবেন মুসলিম সিনেটর

১

২০২৬ সালে যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বহিষ্কার

২

ইরানের সঙ্গে সমঝোতা নয়, ভ্যান্সকে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগের নির্দেশ

৩

অভিবাসী কাফেলা বন্ধ না হলে মেক্সিকোর পণ্যে দ্বিগুণ শুল্ক: ট্রাম্প

৪

যুক্তরাষ্ট্রে স্ন্যাপ কর্মসূচিতে কঠোরতা, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে ৬৩ লাখ মানুষ

৫

সীমান্ত বন্ধের কৌশলে ইরানকে দুর্বল করতে পারছে না যুক্তরাষ্ট্র

৬

পাঁচ বছরে নিউইয়র্কের মেডিকেইড ব্যয় বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার

৭

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

৮

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

৯

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

১০

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

১১

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

১২

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

১৩

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১৪

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

১৫

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

১৬

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

১৭

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

১৮

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

১৯

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

২০