বাংলা সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন রণতরী রুজভেল্ট মধ্যপ্রাচ্যে, নতুন সংঘাতের আশঙ্কা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের আলোচনা থমকে যাওয়ার মধ্যেই মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৬ নভেম্বর) এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পারমাণবিক শক্তিচালিত বিশাল রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর ফলে ওই অঞ্চলে বর্তমানে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী অবস্থান করছে। এতে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

 

চলতি বছরের এপ্রিলে যুদ্ধবিরতি এবং জুনে একটি সমঝোতা হলেও জুলাইয়ের শুরুতেই তা ভেঙে যায়। এরপর থেকে বড় ধরনের সংঘাত এড়াতে পাকিস্তান ও কাতার মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানে নতুন করে হামলার সম্ভাবনা খুবই কম এবং যুদ্ধ প্রায় শেষ। তবে পরিস্থিতির পরিবর্তন হলে মার্কিন সেনারা যেকোনো সময় হামলা চালাতে প্রস্তুত বলেও সতর্ক করেন তিনি।

 

পাঁচ হাজারের বেশি সেনা এবং ৬০টিরও বেশি যুদ্ধবিমান বহনে সক্ষম ইউএসএস থিওডোর রুজভেল্ট রোববার (১৫ নভেম্বর) মধ্যপ্রাচ্যে পৌঁছায়। এর আগে থেকেই ওই অঞ্চলে অবস্থান করছে ইউএসএস জর্জ ওয়াশিংটন ও ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ নামে আরও দুটি মার্কিন বিমানবাহী রণতরী। এ ছাড়া কয়েক হাজার মেরিন সেনা এবং ১২০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে ওয়াশিংটন।

 

মার্কিন রণতরীর এই উপস্থিতির পর কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র প্রথমে হামলা চালাবে এমন অপেক্ষায় বসে থাকবে না তেহরান। তাঁর অভিযোগ, কূটনৈতিক আলোচনার আড়ালে ওয়াশিংটন মূলত নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে। অবরোধ দিয়ে ইরানকে দমিয়ে রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে জানান।

 

এদিকে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ভেতরেও মতবিরোধ দেখা দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মনে করেন, অর্থনৈতিক চাপেই ইরান অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। তাই নতুন করে সামরিক সংঘাতে জড়ানোর প্রয়োজন নেই। ট্রাম্প নিজেও যুদ্ধ শেষ হওয়ার কথা বললেও হরমুজ প্রণালিতে নৌ অবরোধ বজায় রেখেছেন এবং ইরানের বিপুল পরিমাণ অর্থ আটকে রেখেছেন।

অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন, যুদ্ধও নয়, শান্তিও নয় এমন অনিশ্চিত পরিস্থিতি তেহরান মেনে নেবে না। কাতারের মাধ্যমে দেওয়া সাতটি শর্তে ইরান নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা অর্থ ফেরত এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্তির দাবি জানিয়েছে।

 

বিশ্লেষকদের মতে, দুই পক্ষের অনড় অবস্থান, পাল্টাপাল্টি হুমকি এবং সামরিক উপস্থিতি বাড়ানোর ফলে কূটনৈতিক সমাধানের পথ ক্রমেই কঠিন হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশ্রয়প্রার্থীদের প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা, এবার সুপ্রিম কোর্টে আইনি লড়াই

১

মার্কিন রণতরী রুজভেল্ট মধ্যপ্রাচ্যে, নতুন সংঘাতের আশঙ্কা

২

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

৩

যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুত ওয়াশিংটন

৪

নিউইয়র্কে NYPD ফ্যামিলি ডে উদযাপন, গর্বের সঙ্গে অংশ নিল BAPA

৫

মিশিগানে ইহুদি ভোটারদের অর্ধেক সমর্থন পেয়েছেন আবদুল এল-সাইয়েদ

৬

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মাঠে নামছে ডেমোক্র্যাটরা

৭

অবসরকালীন সঞ্চয়ে নতুন সুযোগ, ২০২৭ সালে ৪০১(কে) সীমা বাড়াল আইআরএস

৮

চাকরিভিত্তিক গ্রিনকার্ডে নতুন নিয়মের উদ্যোগ, বাড়তে পারে নিয়োগকর্তাদের দায়িত্ব

৯

মেটার বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা আরোপ করল ইতালি

১০

ওয়ার্ক পারমিট নিয়ে নতুন দাবি, অভিবাসীদের পক্ষে সরব ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

১১

এক টেবিলে ট্রাম্প, সি ও পুতিন, বদলে যেতে পারে বিশ্বরাজনীতির সমীকরণ

১২

যুক্তরাষ্ট্রে অভিবাসী ধরপাকড়ে নতুন উদ্বেগ, আইসের হেফাজতে ৮ বছরের শিশু

১৩

হোয়াইট হাউস ছাড়ার আগে নতুন দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের

১৪

মার্কিন সিনেটের ইতিহাসে প্রথম, কোরআন ছুঁয়ে শপথ নেবেন মুসলিম সিনেটর

১৫

২০২৬ সালে যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বহিষ্কার

১৬

ইরানের সঙ্গে সমঝোতা নয়, ভ্যান্সকে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগের নির্দেশ

১৭

অভিবাসী কাফেলা বন্ধ না হলে মেক্সিকোর পণ্যে দ্বিগুণ শুল্ক: ট্রাম্প

১৮

যুক্তরাষ্ট্রে স্ন্যাপ কর্মসূচিতে কঠোরতা, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে ৬৩ লাখ মানুষ

১৯

সীমান্ত বন্ধের কৌশলে ইরানকে দুর্বল করতে পারছে না যুক্তরাষ্ট্র

২০