বাংলা সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে সংস্থাটির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন-সংক্রান্ত সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন ডিএফসি) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি)-এর অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের

 

ডিএফসি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় তাদের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পে সহায়তা করছে। এসব বিনিয়োগের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারেও ভূমিকা রাখছে সংস্থাটি। বাংলাদেশের এই নতুন যোগ্যতা দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজন মেটাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি করবে।

 

সংস্থাটির মতে, ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন-সংক্রান্ত সুবিধা দেশের গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণে সহায়তা করবে। বিশেষ করে অর্থায়নের অভাবে যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ে, সেগুলো এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে। এর ফলে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার সম্প্রসারণ এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়তে পারে।

 

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করার প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব।

 

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড) বাংলাদেশকে সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। ডিএফসির অর্থায়ন এ লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা উভয় দেশের সমৃদ্ধিতে অবদান রাখবে।

 

ডিএফসির বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস ইন্দো প্যাসিফিক অঞ্চলে। এ অঞ্চলের বেশ কয়েকটি অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্প্রসারণ, বেসরকারি পুঁজি আকৃষ্ট করা এবং মুক্তবাজারভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নিতে কাজ করছে সংস্থাটি।

 

উল্লেখ্য, ডিএফসি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগবিষয়ক সংস্থা। বেসরকারি পুঁজি সংগ্রহের মাধ্যমে উন্নয়ন প্রকল্পে অর্থায়ন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়া এবং অংশীদার দেশগুলোর সরবরাহব্যবস্থা শক্তিশালী করাই সংস্থাটির অন্যতম লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

১

যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুত ওয়াশিংটন

২

নিউইয়র্কে NYPD ফ্যামিলি ডে উদযাপন, গর্বের সঙ্গে অংশ নিল BAPA

৩

মিশিগানে ইহুদি ভোটারদের অর্ধেক সমর্থন পেয়েছেন আবদুল এল-সাইয়েদ

৪

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মাঠে নামছে ডেমোক্র্যাটরা

৫

অবসরকালীন সঞ্চয়ে নতুন সুযোগ, ২০২৭ সালে ৪০১(কে) সীমা বাড়াল আইআরএস

৬

চাকরিভিত্তিক গ্রিনকার্ডে নতুন নিয়মের উদ্যোগ, বাড়তে পারে নিয়োগকর্তাদের দায়িত্ব

৭

মেটার বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা আরোপ করল ইতালি

৮

ওয়ার্ক পারমিট নিয়ে নতুন দাবি, অভিবাসীদের পক্ষে সরব ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

৯

এক টেবিলে ট্রাম্প, সি ও পুতিন, বদলে যেতে পারে বিশ্বরাজনীতির সমীকরণ

১০

যুক্তরাষ্ট্রে অভিবাসী ধরপাকড়ে নতুন উদ্বেগ, আইসের হেফাজতে ৮ বছরের শিশু

১১

হোয়াইট হাউস ছাড়ার আগে নতুন দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের

১২

মার্কিন সিনেটের ইতিহাসে প্রথম, কোরআন ছুঁয়ে শপথ নেবেন মুসলিম সিনেটর

১৩

২০২৬ সালে যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বহিষ্কার

১৪

ইরানের সঙ্গে সমঝোতা নয়, ভ্যান্সকে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগের নির্দেশ

১৫

অভিবাসী কাফেলা বন্ধ না হলে মেক্সিকোর পণ্যে দ্বিগুণ শুল্ক: ট্রাম্প

১৬

যুক্তরাষ্ট্রে স্ন্যাপ কর্মসূচিতে কঠোরতা, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে ৬৩ লাখ মানুষ

১৭

সীমান্ত বন্ধের কৌশলে ইরানকে দুর্বল করতে পারছে না যুক্তরাষ্ট্র

১৮

পাঁচ বছরে নিউইয়র্কের মেডিকেইড ব্যয় বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার

১৯

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০