বাংলা সংবাদ ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

যুক্তরাষ্ট্রের মিশিগানে ৫ লাখ ডলারের লটারি জিতেও প্রায় এক বছর পর পুরস্কারের অর্থ নিতে গেছেন ৬৮ বছর বয়সী এক ব্যক্তি। বড়দিনে পরিবারের সঙ্গে লটারির টিকিট কিনে পাওয়া এই পুরস্কারকে নিজের জন্য দেরিতে আসা বড়দিনের উপহার হিসেবে দেখছেন তিনি। খবর ইউপিআইয়ের। ম্যাকম্ব কাউন্টির বাসিন্দা ওই ব্যক্তি লটারি কর্মকর্তাদের জানান, ক্লিনটন টাউনশিপের ১৫ মাইল রোডে অবস্থিত এম অ্যান্ড এইচ পেট্রো এলএলসি থেকে কেনা ‘২৫ ডেজ অব উইনিং’ নামের একটি টিকিটে তিনি ৫ লাখ ডলার জিতেছেন।

 

বিজয়ী ব্যক্তি জানান, প্রতি বছর বড়দিন উপলক্ষে তিনি ও তার স্ত্রী পরিবারের সদস্যদের জন্য লটারির টিকিট কেনেন। গত বছরও এর ব্যতিক্রম হয়নি। পারিবারিক আয়োজনে তাদের ছেলে টিকিটগুলো পাখার মতো ছড়িয়ে ধরে পরিবারের প্রত্যেক সদস্যকে একটি করে টিকিট বেছে নিতে বলেন। এরপর সবাই একসঙ্গে বসে টিকিট স্ক্র্যাচ করতে শুরু করেন।

 

সেই আনন্দঘন মুহূর্তেই আসে জীবনের অন্যতম বড় চমক। ওই ব্যক্তি বলেন, টিকিট স্ক্র্যাচ করার এক-দুই মিনিট পর পরিবারের একজন জানতে চান, কেউ কোনো পুরস্কার জিতেছেন কি না। তখন তিনি জানান, একটি পুরস্কার পেয়েছেন বলে মনে হচ্ছে, তবে সেটি মাত্র ৫০০ ডলার হবে বলে ধারণা করেছিলেন।

 

পরে পরিবারের এক সদস্য লটারির অ্যাপের মাধ্যমে টিকিটটি স্ক্যান করেন। এরপরই ওই সদস্য তাকে জানান, পুরস্কারের অঙ্কটি তার ধারণার চেয়ে অনেক বেশি। টিকিটটি যে ৫ লাখ ডলারের বিজয়ী, তা জানার পর নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি।

 

বড়দিনে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গিয়ে পাওয়া এই সৌভাগ্যের খবর তার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে উঠেছে। প্রায় এক বছর পর সেই পুরস্কারের অর্থ সংগ্রহ করতে লটারি সদর দপ্তরে হাজির হন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

১

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

২

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

৩

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

৪

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

৫

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

৬

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

৭

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

৮

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

৯

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

১০

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

১১

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

১২

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

১৩

হঠাৎ বন্ধ হয়ে গেলো মার্কিন নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ ব্যবস্থা

১৪

পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির আর নেই

১৫

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী কমছে, আর্থিক সংকটে বিশ্ববিদ্যালয়গুলো

১৬

নিউইয়র্ক পুলিশের বিশেষ ইউনিট নিয়ে বড় সিদ্ধান্ত মামদানির

১৭

বিদেশিদের গ্রিনকার্ড পাওয়া কঠিন করতে নতুন নিয়মের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

১৮

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান

১৯

আশ্রয়প্রার্থীদের প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা, এবার সুপ্রিম কোর্টে আইনি লড়াই

২০