নিউইয়র্ক সিটিতে অভিবাসীদের জন্য বিনা মূল্যের আইনি সহায়তা হটলাইন এখন থেকে সপ্তাহের সাত দিনই খোলা থাকবে। গত ১৮ নভেম্বর মেয়র জোহরান মামদানি এই সম্প্রসারণের ঘোষণা দেন। সেবাটি পরিচালনা করে মেয়রের অভিবাসনবিষয়ক দপ্তর (এমওআইএ)।
নতুন সময়সূচি অনুযায়ী, সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৮টা এবং শনি ও রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফোন করা যাবে। নম্বর ১-৮০০-৩৫৪-০৩৬৫। এ ছাড়া ৩১১ নম্বরে ফোন করে ‘ইমিগ্রেশন লিগ্যাল’ বললেও সংযোগ পাওয়া যাবে।
এই হটলাইন থেকে অভিবাসন নীতি নিয়ে প্রশ্নের উত্তর, নিজের অধিকার সম্পর্কে তথ্য এবং শহরের অর্থায়নে চলা নির্ভরযোগ্য আইনি সেবাদানকারী প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া যায়। সেবাটি বিনা মূল্যে ও গোপনীয়। অভিবাসন মর্যাদা যা-ই হোক, নিউইয়র্ক সিটির যেকোনো বাসিন্দা ফোন করতে পারবেন।
তবে হটলাইন নিজে সরাসরি আইনি সেবা বা আদালতে প্রতিনিধিত্ব দেয় না। প্রয়োজন অনুযায়ী উপযুক্ত আইনি সেবাদানকারীর কাছে পাঠিয়ে দেওয়া হয়।
ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, হাইতিয়ান ক্রেওল ও ওলোফ ভাষায় সরাসরি কথা বলা যায়। দোভাষীর মাধ্যমে আরও ২০০টির বেশি ভাষায় সহায়তা পাওয়া যায়। বাংলায় কথা বলতে চাইলে ফোন করার সময় বাংলা দোভাষী চাইতে হবে।
নগর কর্তৃপক্ষ জানিয়েছে, সেবার সময় বাড়াতে ২০২৭ অর্থবছরের বাজেটে প্রায় ১৫ লাখ ডলার বরাদ্দ রাখা হয়েছে।
মন্তব্য করুন