বাংলা সংবাদ ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এখন থেকে কারা আমেরিকার ভিসা পাবেন, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অবৈধ অধিবাসীদের ধরে ধরে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে তার প্রশাসন। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করে আদেশ জারি করেছেন ট্রাম্প। এমনকি মার্কিন ভিসা নীতি আরও কঠিন করে তুলেছেন।

 

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে এবার নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা সব আবেদনকারীর জন্য নয়, এটি সংরক্ষিত একটি বিশেষ অধিকার, ভিসা শুধু তাদের জন্য যারা মার্কিন আইন এবং মূল্যবোধকে সম্মান করে। এক সম্পাদকীয়তে ভিসা যোগ্যতা এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আপোষহীন দৃষ্টিভঙ্গির রূপরেখা তুলে ধরেছেন রুবিও। বিশেষ করে সাম্প্রতিক ক্যাম্পাস অস্থিরতা এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই ভিসা নীতি স্পষ্ট করেন রুবিও। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

 

গেল জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বহু বিদেশি শিক্ষার্থীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছেন, অনেকের ভিসা বাতিল করেছেন এবং ফিলিস্তিনিপন্থি বিক্ষোভের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে ফেডারেল তহবিল হ্রাসের বিষয়ে সতর্ক করেছেন। রুবিও লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সফর করা কোনো অধিকার নয়। এটি তাদের জন্য একটি বিশেষ সুযোগ যারা আমাদের আইন এবং মূল্যবোধকে সম্মান করে। মার্কিন ভিসা শুধু তাদের জন্য সংরক্ষিত যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও উন্নত করে তোলার চিন্তা করে এবং দেশটিকে ভেতর থেকে ধ্বংস করার চেষ্টা করে না।’ তিনি লেখেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি এটি কখনোই ভুলব না।

 

মার্কিন প্রশাসনের শূন্য-সহনশীলতার নীতি সম্পর্কে রুবিও বলেন, আমি দায়িত্বে থাকা অবস্থায় কখনোই সিদ্ধান্তমূলকভাবে পদক্ষেপ নিতে দ্বিধা করব না- যখন তথ্য মিলবে যে, কোনো ভিসাধারী আমাদের নিরাপত্তার সঙ্গে আপস করতে পারে, মার্কিন আইন লঙ্ঘন করেছে অথবা অন্য কোনো কারণে ভিসা বাতিল করা প্রয়োজন। ২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত মার্কিন সিনেটে ফ্লোরিডার প্রতিনিধিত্ব করা রুবিও তার বর্তমান ভূমিকা গ্রহণের আগে বলেন, অভিবাসন ও জাতীয়তা আইন (আইএনএ) অনুসারে, ‘এলিয়েন’ যারা সন্ত্রাসবাদের প্রচার বা সমর্থন করে- যার মধ্যে ‘হামাসের মতো সন্ত্রাসী সংগঠনগুলোকে’ সমর্থন করাও অন্তর্ভুক্ত- তারা মার্কিন ভিসার জন্য অযোগ্য।

 

সূত্র : ফক্স নিউজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০