বাংলা সংবাদ ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্প প্রশাসনের প্রস্তাব: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তহবিল বন্ধের সুপারিশ

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের জন্য অর্থায়ন বাতিলের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। মালি, লেবানন এবং কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিচালিত কার্যক্রমগুলোর ব্যর্থতার কথা উল্লেখ করে এমন প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

 

ওয়াশিংটন জাতিসংঘের সবচেয়ে বড় অর্থদাতা এবং দ্বিতীয় স্থানে রয়েছে চীন। জাতিসংঘের ৩.৭ বিলিয়ন ডলারের মূল পরিচালনা বাজেটের ২২ শতাংশ এবং ৫.৬ বিলিয়ন ডলারের শান্তিরক্ষা বাজেটের ২৭ শতাংশ প্রদান করে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের প্রত্যেক সদস্যকে সংস্থার বাজেটে অবদান রাখতে হয়। এই অর্থ প্রদান বাধ্যতামূলক। ১৯৪৫ সালে সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র।

 

ট্রাম্পের প্রস্তাবিত শান্তিরক্ষা খরচ হ্রাসের বিষয়টি ‘পাসব্যাক’ নামক একটি নথিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি আগামী অর্থবছরের জন্য (যা ১ অক্টোবর থেকে শুরু) স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নের অনুরোধের প্রতি বাজেট অফিসের প্রতিক্রিয়া। এই পরিকল্পনার আওতায় স্টেট ডিপার্টমেন্টের সামগ্রিক বাজেট প্রায় অর্ধেক কমিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। নতুন বাজেটটি কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন এবং আইন প্রণেতারা প্রশাসনের প্রস্তাবিত কিছু বা সমস্ত অর্থ পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিতে পারেন।

 

ট্রাম্প তার প্রথম মেয়াদেও কূটনীতি ও সহায়তা বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ কমানোর প্রস্তাব করেছিলেন। কিন্তু কংগ্রেস ট্রাম্পের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে।শুধু শান্তিরক্ষা মিশনই নয়, খোদ মার্কিন পররাষ্ট্র দফতর, বিভিন্ন বিদেশি মিশন, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং ন্যাটোর জন্যও তহবিল ৫০ শতাংশ কমানোর সুপারিশ করা হয়েছে ওএমবির ‘পাসব্যাক’ নামক এই খসড়া প্রস্তাবনায়। একটি নথির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের জন্য ২০২৬ অর্থবছরে বাজেট নির্ধারণ করা হয়েছে ২৮.৪ বিলিয়ন ডলার, যেখানে চলতি বছর এর বাজেট বরাদ্দ করা হয় ৫৪.৪ বিলিয়ন।

 

সূত্র : রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০