বাংলা সংবাদ ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে মানুষের ভালবাসায় সিক্ত হলেন ভার্জিনিয়ার কমিউনিটি নেতা খায়রুল খান

যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসকারী ফেঞ্চুগঞ্জ উপজেলার মানুষের ভালবাসায় সিক্ত হলেন ভার্জিনিয়া থেকে আগত বিশিষ্ট কমিউনিটি নেতা খায়রুল খান। এক সংক্ষিপ্ত সফরে খায়রুল খান মিশিগানে এলে সংবর্ধনা প্রদান করে ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগান। গত ২০ এপ্রিল রবিবার দুপুরে ওয়ারেন শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়। বাবুল মিয়া সোহেলের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ফজলুল হক মাস্টার।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষক ফয়জুর রহমান বাহার মাস্টার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট কমিউনিটি নেতা রেজাউল চৌধুরী, গোলাম মোস্তফা খান, হাজী আলই মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি খায়রুল খান। সভায় নিউইয়র্ক ও বাফেলো থেকে আগত কাওছার আহমদ ও মতিউর রহমান মতিনকে ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তারা ফেঞ্চুগঞ্জ সোসাইটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন– হাজী ইছাক আলী, সজল আলী, মো: সেলিম, চুনু মিয়া, মুহিবুল ইসলাম বকুল, আতিকুর রহমান মিঠু, নজরুল খান, আব্দুস সালাম, চপু চৌধুরী, সেলিম আহমদ, বেলাল আহমদ, জালাল মিয়া, জুয়েল খান, সৈয়দ তায়েফুজ্জামান। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাজী ফারুক আহমদ।

 

 

 

 

সভায় মিশিগানের সিনিয়র সাংবাদিক, ভয়েস অব মিশিগান এর সম্পাদক শফিক রহমান সংবর্ধিত অতিথি খায়রুল খানকে সম্মাননা পদক প্রদান করেন। সংবর্ধিত অতিথি খায়রুল খান মিশিগানবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা আমাকে যে সম্মান, যে ভালবাসা প্রদান করেছেন তার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের এই ভালবাসা আমি পরম শ্রদ্ধায় আমৃত্যু স্মরণ করবো। পরে অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজে অংশ নেন উপস্থিত।

 

জুয়েল খান,মিশিগান থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০