বাংলা সংবাদ ডেস্ক
১০ অগাস্ট ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

যুক্তরাষ্ট্রের মিশিগানের হামট্র্যাম্যাক শহরে আগামী ১৫ ও ১৬ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল’। ইসলামী সংস্কৃতি, কোরআন-সুন্নাহর শিক্ষা এবং নৈতিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে।

 

উৎসবকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন আয়োজক কমিটির সেক্রেটারি শায়খ মুহাম্মদ ফখরুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কবির আহমদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তারা।

 

আয়োজকরা জানান, দুই দিনই বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত উৎসবের বিভিন্ন কর্মসূচি চলবে। এতে আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ের ক্বারি, ইসলামী স্কলার এবং নাশিদ শিল্পীরা অংশ নেবেন। উৎসবে অংশ নেওয়া অতিথিদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি আহমাদ বিন ইউসুফ আল-আজহারী, মিসরের ক্বারি ও নাশিদ শিল্পী মোহাম্মদ আব্বাস, ইসলামী স্কলার শায়খ আমিন মুহাম্মদ ও শায়খ আবদুল করিম ইয়াহইয়াসহ দেশ-বিদেশের আরও অনেক ইসলামী ব্যক্তিত্ব।

 

দুই দিনের এ আয়োজনে থাকবে পবিত্র কোরআন তিলাওয়াত, নাশিদ পরিবেশনা, ইসলামী প্রদর্শনী, বইমেলা ও বাজার। দর্শনার্থীদের জন্য চাকরি মেলা এবং ফ্রি মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি শিশু-কিশোর ও পরিবারের সদস্যদের জন্য থাকছে বিশেষ আয়োজন। উৎসবের দ্বিতীয় দিন ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে বিশেষ গ্র্যান্ড র‍্যালি। আয়োজকদের সূচি অনুযায়ী, দুপুর ১টায় মধ্যাহ্নভোজ, বেলা ২টায় জোহরের নামাজ এবং বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে র‍্যালি।

 

আয়োজক কমিটির প্রত্যাশা, এ উৎসবের মাধ্যমে নতুন প্রজন্ম ইসলামী সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হবে। একই সঙ্গে মিশিগানের মুসলিম কমিউনিটির মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সৌহার্দ্য আরও জোরদার হবে বলে আশা করছেন তারা।

 

মিশিগানসহ আশপাশের অঙ্গরাজ্যগুলোর মুসলিম কমিউনিটির সর্বস্তরের মানুষকে পরিবার-পরিজনসহ এ উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১০

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১১

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১২

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৩

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৪

আনন্দঘরে বিপুল আনন্দ

১৫

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৭

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৮

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৯

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

২০