বাংলা সংবাদ ডেস্ক
৭ অগাস্ট ২০২৬, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

অনেকেই চুল পড়ার সমস্যায় ভোগেন। বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরও আশানুরূপ কোনো ফল পাওয়া যায় না। কেউ কেউ তো চুল পড়ার কারণে টাক হয়ে গেছেন। অনেক চেষ্টার পড়ও কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। তবে খুশির খবর হলো খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে চুল পড়া ঠেকানো সম্ভব।

 

কম বেশি সবার বাড়িতেই পেয়ারা গাছ রয়েছে। এই পেয়ারা পাতা চুল পড়া রোধে ও নতুন চুল গজাতে অনেক সহায়ক ভূমিকা রাখে। গবেষকরা দাবি করছেন, নিয়মিত পেয়ারা পাতা ব্যবহারের ফলে মাথার চুল ঝরে পড়া ঠেকায় এবং চুলের স্বাভাবিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবুজ এই পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন-বি রয়েছে। এ উপাদানটি চুলের জন্য স্বাস্থ্যকর এবং খুবই উপকারী।

 

গবেষকরা আরও দাবি করছেন, অবশ্যই পেয়ারা পাতা মাথার চুল পড়া রোধে সহায়তা করে। কেননা এই পাতা ব্যবহারের ফলে চুলের সংযুক্তিস্থল অর্থাৎ গ্রন্থিকোষ এবং গোরাকে শক্ত করে তোলে।

 

প্রথমে পেয়ারা পাতা ভালো করে পরিষ্কার পানিতে প্রায় ২০ মিনিটের মতো সিদ্ধ করুন। পেয়ারা পাতার মিশ্রণটি লালচে হয়ে যাবে। এবার নামিয়ে ফেলুন। ঠাণ্ডা হওয়ার পর সেই মিশ্রণটি কোনো বোতলে ঢেলে নিয়ে হেয়ার টনিকের মতো নিয়মিত চুলের গোরায় ব্যবহার করুন। মিশ্রণটি বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন। নিয়মিত ব্যবহারের ফলে চুল পড়া রোধ হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। এছাড়াও রাতে ঘুমানোর আগে ম্যাসাজ করতে পারেন এই মিশ্রণ দিয়ে। এক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠে ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। ক’দিন পর নিজেই ফলাফল বুঝতে পারবেন।

 

সূত্র : হেলথ লাইন

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১০

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১১

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১২

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৩

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৪

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৫

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৬

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৭

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৮

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

১৯

নিউইয়র্কে বড়লেখাবাসীর মিলনমেলা বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন

২০