শফিক রহমান
৪ অগাস্ট ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

গত ২ আগস্ট রবিবার ওয়ারেন সিটির বুচার পার্কে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনমালার মধ্যে ছিল বনভোজনের শুভ উদ্বোধন, পুরুষ ও মহিলা ও শিশু-কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ ও র‌্যাফেল ড্র এবং সমাপনীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 

অনুষ্ঠানের শুরুতেই বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম ও কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত অতিথিবৃন্দ ও সুধীবৃন্দসহ অ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দকে বনভোজনের শুভেচ্ছা ও স্বাগত জানান। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত এবং বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন করেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএস-এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন রানা, অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালেহ আহমদ, উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুর রহিম, সহ সভাপতি মোস্তাক আহমদ মুক্তাসহ আরও অনেকে।

 

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে বক্তারা বলেন, মিশিগানে দীর্ঘদিন ধরে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জাতীয় দিবসসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রেখে আসছে। তারা এই ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ জানান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই সুন্দর আয়োজনের জন্য অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানান এবং উপস্থিত অ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দসহ উপস্থিত সুধীবৃন্দকে তাদের ছেলে-মেয়েদের লেখাপড়ার প্রতি নজর রাখতে গিয়ে বলেন, আপনাদের ছেলে-মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশেও বিদেশে সুনাম ছড়িয়ে দিক। তিনি এই আশাবাদ ব্যক্ত করেন এবং আগামীতে অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের উন্নয়নে তার সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন।

 

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি তার বক্তব্যে সকলের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দর হয়েছে জেনে কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দসহ উপদেষ্টাবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এবং আগামীতে আরও সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। এতে আরও উপস্থিত ছিলেন বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএস-এর সভাপতি, প্রথম আলো মিশিগান প্রতিনিধি পার্থ সারথি দেব, বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএস-এর সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ মিশিগান প্রতিনিধি সাংবাদিক জুয়েল খান।

 

মিশিগান বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে হামট্রামিক সিটির কাউন্সিলম্যান আবু আহমদ মুসা ও এমএ সালাম সেলিম, নজরুল ইসলাম, অ্যাডভোকেট মারুফ, অ্যাডভোকেট দীপক চৌধুরী, নুরুল হক, মনিরুজ্জামানসহ আরও অনেকে। পরে ক্রীড়া প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্রতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতে অ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ ও মিশিগান বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে বড়লেখাবাসীর মিলনমেলা বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন

১০

ওয়াশিংটন ডিসিতে ছাড়া হচ্ছে ৬ লাখ মশা

১১

যুক্তরাষ্ট্রের শ্রেণিকক্ষে রোবট শিক্ষক আনার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষকেরা

১২

ফিফার নতুন সভাপতি নিয়ে জল্পনা, আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্ভাব্য প্রার্থীরা

১৩

ব্রাজিলের তিন বোনের সম্মিলিত বয়স ৩১৬ বছর, দীর্ঘায়ুর রহস্য নিয়ে চলছে গবেষণা

১৪

৯৩ বছর বয়সেও ট্রাক চালিয়ে যাচ্ছেন তিনি

১৫

৮৪ বছর বয়সে ডক্টরেট ডিগ্রি অর্জন মিশরীয় নারীর

১৬

৯৬ বছর বয়সে ইনফ্লুয়েন্সার, গড়লেন বিশ্ব রেকর্ড

১৭

শৈশবের ফেঞ্চুগঞ্জ থেকে বঙ্গভবনের অলিন্দ-ˆতমুর হোসেন বিপুলের দীর্ঘ অভিযাত্রা

১৮

যে নফল নামাজ জীবনে একবার হলেও পড়তে বলেছেন মহানবী (সা.)

১৯

বিশ্বনবীর (সা.) চোখে ১২ শ্রেষ্ঠ মানুষ

২০