বাংলা সংবাদ ডেস্ক
২ অগাস্ট ২০২৬, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিফার নতুন সভাপতি নিয়ে জল্পনা, আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্ভাব্য প্রার্থীরা

উয়েফা কোনো রাখঢাক না রেখেই জানিয়েছে, ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর তাদের আর আস্থা নেই। বিশ্বকাপসহ ফিফার বাণিজ্যিক অধিকার পরিচালনার জন্য আলাদা একটি প্রতিষ্ঠান গড়ে সেটিতে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে ইনফান্তিনোকে। কিন্তু সেই সিদ্ধান্তেও থামেনি বিতর্ক। ইউরোপের পাশাপাশি এশিয়া ও উত্তর আমেরিকার ফুটবল প্রশাসনের একটি অংশও তাঁর নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে।

 

এমন পরিস্থিতিতে ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর আরেকটি মেয়াদ পাওয়ার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যমে এরই মধ্যে উঠে আসছে সম্ভাব্য উত্তরসূরিদের নাম। তাঁদের মধ্যে সবচেয়ে আলোচিত ছয়জনকে দেখে নেওয়া যাক।

 

ভিক্টর মন্তাগ্লিয়ানি

কানাডিয়ান ফুটবল প্রশাসক ভিক্টর মন্তাগ্লিয়ানি এখন ইনফান্তিনোর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায়। ২০১৬ সাল থেকে তিনি উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনক্যাকাফের সভাপতি। একই সঙ্গে ফিফার সহসভাপতিও তিনি। ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক কানাডার বিড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

 

টকস্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, কনক্যাকাফ ও উয়েফার সম্মিলিত ৯৬ ভোটের সঙ্গে আরও ১০টি ভোট যোগ করতে পারলে ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পথ খুলে যাবে মন্তাগ্লিয়ানির। যদিও ইনফান্তিনোর বিপক্ষে সরাসরি প্রার্থী হওয়ার বিষয়ে মন্তাগ্লিয়ানি এখনো প্রকাশ্যে কিছু বলেননি।

 

শেখ সালমান

শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এখন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি। পাশাপাশি ফিফার সিনিয়র সহসভাপতিও। ২০১৬ সালে ইনফান্তিনোর কাছে ফিফা সভাপতির নির্বাচনে হেরেছিলেন বাহরাইনের এই কর্মকর্তা। সম্প্রতি ইনফান্তিনোর বিতর্কিত পরিকল্পনার অন্যতম কড়া সমালোচকও বাহরাইন রাজপরিবারের এই সদস্য।

 

আলেক্সান্দার সেফেরিন

সাম্প্রতিক সময়ে ইনফান্তিনোর সবচেয়ে বড় বিরোধীদের একজন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। ইউরোপের ৫৫টি সদস্য দেশের নেতৃত্বে থাকা স্লোভেনিয়ান এই আইনজীবী কিছুদিন আগে বিশ্বকাপ ফাইনাল বয়কট করেছিলেন ইনফান্তিনোর প্রতি ক্ষোভে। তবে এখন পর্যন্ত তিনি নিজে প্রার্থী হওয়ার কোনো ইঙ্গিত দেননি। বরং উয়েফার ভেতরে ইনফান্তিনোর বিরুদ্ধে ঐক্য গড়ে তোলাতেই বেশি সক্রিয় তিনি।

 

ম্যাথিয়াস গ্রাফস্ট্রম

বর্তমান ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রমও আলোচনায় থাকা আরেকটি নাম। সুইডিশ এই ক্রীড়া প্রশাসক ২০২৩ সাল থেকে ফিফার মহাসচিব। এর আগে সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন ও এশিয়ান ফুটবল কনফেডারেশনেও কাজ করেছেন। ইনফান্তিনোর বিতর্কিত প্রকল্পের সঙ্গে তাঁর নাম না জড়ানোয় অনেকের কাছে গ্রহণযোগ্য বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছেন। কেউ কেউ চান ইনফান্তিনো সরে দাঁড়ালে অন্তর্বর্তীকালীন দায়িত্বও তিনি নিন।

 

নাসের আল-খেলাইফি

পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফিকেও কেউ কেউ সম্ভাব্য ফিফা সভাপতি প্রার্থী মনে করছেন। তিনি শুধু পিএসজির সভাপতি নন, সম্প্রচার প্রতিষ্ঠান বিইন মিডিয়া গ্রুপের চেয়ারম্যান এবং ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের (ইসিএ) সভাপতিও।

 

যদিও তাঁর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টকস্পোর্ট জানিয়েছে, বর্তমানে ফিফা সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা নেই তাঁর। পিএসজি, বিইন মিডিয়া গ্রুপ এবং ইউরোপিয়ান ক্লাবস সংগঠনের দায়িত্ব নিয়েই আপাতত থাকতে চান তিনি। যদিও পরিবর্তিত পরিস্থিতিতে তাঁর মনোভাব বদলানোর সম্ভাবনা

 

পাত্রিস মোটসেপে

দক্ষিণ আফ্রিকার এই ধনকুবের ব্যবসায়ী ২০২১ সাল থেকে সিএএফের সভাপতি। আফ্রিকার অন্যতম ধনী ব্যক্তি হিসেবে পরিচিত মোটসেপে ফিফার প্রশাসনেও গুরুত্বপূর্ণ প্রভাব রাখেন। তবে ইনফান্তিনোর ঘনিষ্ঠ মিত্র হওয়ায় বর্তমান সভাপতি নির্বাচন করলে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ঘাটতি সংকটে মার্কিন সামরিক বাহিনী

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ৪ বছরের বেশি থাকতে না দেওয়ার নীতি স্থগিত

১০

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভা ও এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিনকে সংবর্ধনা

১১

১২

গ্রিন কার্ডের পথে নতুন বাধা, ভিসা নম্বর ও পাবলিক চার্জে অনিশ্চয়তা

১৩

যুক্তরাষ্ট্রে কিছু অভিবাসীদের ফেডারেল মেডিকেইড হারানোর ঝুঁকিতে

১৪

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পর কাজের অনুমতিতে লাগবে ১ লাখ ডলারের ফি

১৫

ডাবলিনে পর্তুগিজ বাংলাদেশি কমিউনিটি ইন আয়ারল্যান্ডের উদ্যোগে জমকালো মিলনমেলা 2026 অনুষ্ঠিত

১৬

আয়ারল্যান্ড একীভূত হওয়ার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ লন্ডন

১৭

যুক্তরাষ্ট্রের এইচ-২বি ভিসার কোটা পূর্ণ, বাংলাদেশিদের এখনও বিকল্প পথ খোলা

১৮

যুক্তরাষ্ট্রের হাতে কি সত্যিই আর ১৪ দিনের তেল মজুত আছে?

১৯

আগামী ২৫ সেপ্টেম্বর ডেট্রয়েটে শুরু হচ্ছে ‘আবিয়া বাইেনিয়াল কনভেনশন ২০২৬’

২০