বাংলা সংবাদ ডেস্ক
২০ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

পুরো বিশ্বকাপে গোল হজম করেছেন মাত্র একটি, জিতেছেন বিশ্বকাপও। এমন পারফরম্যান্সের পর স্পেনের গোলরক্ষক উনাই সিমনকে দেওয়া হয়েছে বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস। কিন্তু এমন সাফল্যের পর তা নিয়ে রসিকতাই করলেন স্প্যানিশ গোলকিপার। বললেন, বিশ্বকাপে হাতে পরা গ্লাভসগুলোর তেমন কোনো কাজই ছিল না।

 

পুরো বিশ্বকাপে সিমনকে খুব বড় পরীক্ষা দিতে হয়নি। ৭ ম্যাচে ক্লিনশিট রাখলেও এর বড় অবদান স্পেনের রক্ষণের। তাঁর কাছে যাওয়ার আগেই প্রতিপক্ষের আক্রমণ রুখে দিয়েছেন ডিফেন্ডাররা। যে কারণে পুরো টুর্নামেন্টে সিমনের সেভ সংখ্যা ১০। সংখ্যাটা যে কতটা কম, সেটা বোঝা যায় ফাইনালে এমিলিয়ানো মার্তিনেজের দিকে তাকালে। আর্জেন্টাইন গোলকিপার শুধু ফাইনালেই সেভ করেছেন ১১টি।

 

তবে গোলকিপিং মানে তো শুধু সেভই নয়, পজিশনিং, মাঠে ঠিকঠাক বলের জোগান দেওয়াও। সব মিলিয়েই ৭ ক্লিনশিটের সুবাদে সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন সিমন। স্বীকৃতি হাতে নিয়ে অ্যাথলেটিক বিলবাওয়ে খেলা এই গোলকিপার বলেন, ‘এই গ্লাভসগুলো শুধু ফাইনালেই ব্যবহৃত হয়েছে। আমি এই বিশ্বকাপে যেসব গ্লাভস পরে খেলেছি, সেগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো বলতো তাদের খুব বেশি কাজ করতে হয়নি।’

 

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম গোল খেয়ে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড এখন স্পেনের। সিমন মনে করেন, এই রেকর্ডে ভাগ বসানো ভবিষ্যতে যেকোনো দলের জন্যই কঠিন হবে। তাঁর সামনে থাকা সেন্টারব্যাক পাও কুবারসিই যেমন জিতেছেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। পুরো স্কোয়াডকে তাই কৃতিত্বের ভাগ দিয়ে তিনি বলেন, ‘আমি এটাকে ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখি না। মাত্র এক গোল হজম করার এই অপরাজিত রেকর্ডটি গড়ার জন্য সব সতীর্থকে ধন্যবাদ জানাই। তাদের সবাইকে নিয়ে আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ।’

 

বিশ্বজয়ের আনন্দ নিয়ে সিমন বলেন, ‘আমার মনে হয় আমরা যখন স্পেনে ফিরে যাব, তখনই কেবল বুঝতে পারব আমরা ঠিক কতটা অবিশ্বাস্য অর্জন করেছি। খেলার দুনিয়ায় বিশ্বকাপ জয়ের সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। আপনি এটাকে ইউরো কিংবা নেশনস লিগের সঙ্গে মেলাতে পারবেন না। বিশ্বকাপ জয় সম্পূর্ণ আলাদা একটা বিষয়।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানের স্টার্লিং হাইটসে সেরা রেস্তোরাঁর স্বীকৃতি পেল মাই সুশি অ্যান্ড ক্যাটারিং

নিউইয়র্কে শিশুদের জন্য ১২০ ডলারের খাদ্য সহায়তা

ব্যবসায়ী-পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্রের ‘ভিসা বন্ড’ সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

১ ডলারের কয়েনে ট্রাম্প, শত বছর পর বদলাল মার্কিন মুদ্রার রীতি

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ

৭৫ দেশের অভিবাসী ভিসায় স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ

মার্কিন প্রশাসনে বাড়ছে অন্তর্দ্বন্দ্ব, প্রকাশ্যে নানা মতবিরোধ

এআই জগতের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ টাইমের

I-485, I-765 ও I-539 ফর্মে পরিবর্তন: পুরোনো ফর্মে আবেদন করলে হতে পারে সমস্যা

১০

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

১১

বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন: সারাহ আলড্রিচ

১২

বোয়িং কেনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের

১৩

মানবকল্যাণে দুই মহান বিজ্ঞানী: ব্যারি কমনার ও নরম্যান বোরলগ

১৪

এইচ-১বি ভিসায় ১ লাখ ৩ হাজার ডলারের বেশি অতিরিক্ত ফি প্রস্তাব

১৫

মাদার তেরেসা: মানবতার সেবায় নিবেদিত এক মহাজীবনের গল্প

১৬

এইচ-৪ ভিসাধারীদের ওয়ার্ক পারমিট বাতিলের উদ্যোগ, অনিশ্চয়তায় প্রবাসী পরিবার

১৭

অভিবাসী অভিযানে রোবট কুকুর ব্যবহারের পরিকল্পনা আইসিইর

১৮

বিশেষজ্ঞদের বিচারে ‘নিকৃষ্ট প্রেসিডেন্ট’ নিজেকে সেরা দেখিয়ে ট্রাম্পের চার্ট

১৯

‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক

২০