বাংলা সংবাদ ডেস্ক
৯ অগাস্ট ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

কর্মকর্তাদের ধারণা- তেহরান হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিলে ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে না পারলেও ইরানের বিরুদ্ধে বিজয় ঘোষণা করার সম্ভাবনা বিবেচনা করছেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

 

কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নাল-কে বলেছেন, ট্রাম্প ব্যক্তিগতভাবে তার জ্যেষ্ঠ সহযোগীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করেছেন। যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে পারে, আর যদি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হয়, তাহলে ট্রাম্প যুদ্ধবিরতি ‘অনির্দিষ্টকালের জন্য’ বাড়ানোর বিষয়ে আরও আগ্রহী হবেন।

 

কর্মকর্তারা আরও বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প তার জ্যেষ্ঠ সহযোগীদের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় বলেছেন, গত বছরের জুনে পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামারে ইরানের পারমাণবিক অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর তেহরানের পক্ষে তাদের পারমাণবিক কার্যক্রম পুনরায় চালু করা সম্ভবত কঠিনই হবে।

 

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প সাম্প্রতিক বৈঠকগুলোতে বলেছেন, ইরান এসব স্থাপনা পুনর্নির্মাণের চেষ্টা করলে কিংবা গোপনে পারমাণবিক বোমা তৈরির উদ্যোগ নিলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারিতে সেটি ধরা পড়বে। তার (ট্রাম্প) বিশ্বাস, ভবিষ্যতে আবারও মার্কিন হামলার আশঙ্কা ইরানের জন্য একটি ‘দীর্ঘস্থায়ী প্রতিবন্ধকতা’ হিসেবে কাজ করবে।

 

মার্কিন কর্মকর্তাদের ধারণা- তেহরান হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিলে ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেবেন। ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, ট্রাম্প ‘ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোর চেষ্টা করবেন এবং সাম্প্রতিক কূটনৈতিক জটিলতাও কাটিয়ে ওঠার অপেক্ষা করবেন- বিশেষ করে যতক্ষণ জ্বালানির দাম যা আছে তাই থাকে’।

 

হোয়াইট হাউসের এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নাল-কে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তার সব সামরিক লক্ষ্য অর্জন করেছে। এখন প্রেসিডেন্টের মূল লক্ষ্য হলো- হরমুজ প্রণালির মাধ্যমে বিশ্বের জ্বালানি সরবরাহের প্রবাহ নিশ্চিত করা। ইরান যদি ভবিষ্যতে জাহাজে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের সম্ভাবনাও বিবেচনায় রাখবে।’

 

মধ্যপ্রাচ্যবিষয়ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের পরিচালক মোনা ইয়াকুবিয়ান বলেন, ‘হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরান যেসব কঠিন শর্ত দিয়েছে, তা ট্রাম্পের জন্য সংঘাত থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার একটি পথ তৈরি করা ক্রমশ কঠিন করে তুলছে।’

 

ইউরেশিয়া গ্রুপের ইরানবিষয়ক বিশেষজ্ঞ গ্রেগরি ব্রিউ বলেন, ‘ইরানিরা পুরোপুরি বিশ্বাস করেন ট্রাম্প এই সংঘাত থেকে বেরিয়ে যেতে চান এবং তার মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালি খুলে দেওয়া। এ কারণেই তারা এতটা কঠোর অবস্থান নিচ্ছেন।’ যুক্তরাষ্ট্র আচরণ সংশোধন না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না: আইআরজিসি কমান্ডার

 

ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ বাকের জোলকাদর শুক্রবার ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ‘তার আচরণ সংশোধন’ না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না। জোলকাদর এমন ছয়টি শর্ত তুলে ধরেছেন, যেগুলো পূরণ হলে ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র তার আচরণ সংশোধন করেছে বলে বিবেচিত হবে।

 

তার মতে, যুক্তরাষ্ট্রকে ইরান, লেবানন, ইয়েমেন, ইরাক ও ফিলিস্তিনের বিরুদ্ধে সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে; ইরানকে আর কখনো মৌখিকভাবে হুমকি দেওয়া যাবে না; নৌ অবরোধ তুলে নিয়ে সব নৌ ও বিমানবাহিনী প্রত্যাহার করতে হবে; ইরানের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধগুলোর ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে; ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং ইরানের জব্দ করা সব সম্পদ ছেড়ে দিতে হবে।

 

এদিকে, গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা খুব শিগগিরই শেষ হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না, তারা [ইরান] আর বেশি দিন চালিয়ে যেতে পারবে।’

 

হরমুজ প্রণালি এবং এটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কথিত কোনো চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, প্রণালিটি ‘এই মুহূর্তে মোটামুটি খোলাই আছে’।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০