বাংলা সংবাদ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে নির্বাচন ব্যবস্থার সুরক্ষা ও ভোটার তালিকা যাচাইকরণে নজিরবিহীন কড়াকড়ি শুরু করেছে ট্রাম্প প্রশাসন। ফেডারেল নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়া এবং ভোটার তালিকায় ভুয়া তথ্য দেওয়ার অভিযোগে টেক্সাস থেকে এক ভারতীয় নাগরিকসহ মোট ৭ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জনই যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী (Lawful Permanent Residents)

 

নর্দার্ন ডিস্ট্রিক্ট অব টেক্সাসের ইউএস অ্যাটর্নি অফিস এবং হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (HSI) যৌথ অভিযানের পর এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। ২০২৬ সালের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদ ও অ-নাগরিকদের ভোটার হওয়া ঠেকাতে এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

 

ভুয়া তথ্যে ভোটদানের অভিযোগ
মার্কিন ফেডারেল আইন অনুযায়ী, গ্রিন কার্ডধারী বা সাময়িক ভিসায় থাকা বিদেশি নাগরিকরা দেশটির জাতীয় নির্বাচনে (যেমন: প্রেসিডেন্ট বা কংগ্রেস নির্বাচন) ভোট দিতে পারেন না। এটি সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ।

 

তদন্তকারী কর্মকর্তাদের বরাতে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ভোটার তালিকায় নাম তোলার সময় ফরম-এ নিজেদের যুক্তরাষ্ট্রের নাগরিক বলে মিথ্যা দাবি করেছিলেন। এরপর তাঁরা ২০১৮, ২০২০ কিংবা ২০২৪ সালের মার্কিন সাধারণ নির্বাচনে অবৈধভাবে ভোট দেন অথবা ভোট দেওয়ার চেষ্টা করেন।

 

গ্রেপ্তারকৃতদের পরিচয়
টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের অফিস থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃতরা হলেন:

  • খলবিন্দর সিং ভেঙ্গুরা (৬৯): ভারত থেকে আসা এই নাগরিক ২০২২ সাল থেকে গ্রিন কার্ডধারী। তিনি ২০২৪ সালের নির্বাচনে নাগরিকত্বের ভুয়া তথ্য দিয়ে ভোট দেন।

 

  • অন্যান্য অভিযুক্তরা: নাইজেরিয়ার হেলেন মায়েন অ্যাডামস ও জোশুয়া আকপোম; মেক্সিকোর মইসেস আরেলানো-আলবা, কার্লোস সালাস বারিওস ও রসিও থ্র্যাশার এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সেলেস্টিন কুয়াসা কাতুবাদি।

 

কারাদণ্ড ডিপোর্টেশনের ঝুঁকি
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (DOJ) স্পষ্ট জানিয়েছে, এই নির্বাচনী অপরাধের জন্য অভিযুক্তদের সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত জরিমানা এবং এক বছরের কারাদণ্ড হতে পারে। একই সাথে আইন ভঙ্গের কারণে তাঁদের গ্রিন কার্ড বা আইনি স্ট্যাটাস বাতিল করে সরাসরি নিজ দেশে ফেরত (Deportation) পাঠানো হতে পারে।

 

টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এক বিবৃতিতে বলেন, “আমেরিকান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের কোনো স্থান নেই। টেক্সাসে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

 

রাজনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য বলছেন যে, যুক্তরাষ্ট্রে অ-নাগরিকদের ভোট দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল। তবে ট্রাম্প প্রশাসন নির্বাচন ব্যবস্থার শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে দেশজুড়ে ভোটার তালিকা যাচাইয়ের এই অভিযান আরও জোরদার করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ঘাটতি সংকটে মার্কিন সামরিক বাহিনী

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ৪ বছরের বেশি থাকতে না দেওয়ার নীতি স্থগিত

১০

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভা ও এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিনকে সংবর্ধনা

১১

১২

গ্রিন কার্ডের পথে নতুন বাধা, ভিসা নম্বর ও পাবলিক চার্জে অনিশ্চয়তা

১৩

যুক্তরাষ্ট্রে কিছু অভিবাসীদের ফেডারেল মেডিকেইড হারানোর ঝুঁকিতে

১৪

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পর কাজের অনুমতিতে লাগবে ১ লাখ ডলারের ফি

১৫

ডাবলিনে পর্তুগিজ বাংলাদেশি কমিউনিটি ইন আয়ারল্যান্ডের উদ্যোগে জমকালো মিলনমেলা 2026 অনুষ্ঠিত

১৬

আয়ারল্যান্ড একীভূত হওয়ার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ লন্ডন

১৭

যুক্তরাষ্ট্রের এইচ-২বি ভিসার কোটা পূর্ণ, বাংলাদেশিদের এখনও বিকল্প পথ খোলা

১৮

যুক্তরাষ্ট্রের হাতে কি সত্যিই আর ১৪ দিনের তেল মজুত আছে?

১৯

আগামী ২৫ সেপ্টেম্বর ডেট্রয়েটে শুরু হচ্ছে ‘আবিয়া বাইেনিয়াল কনভেনশন ২০২৬’

২০