বাংলা সংবাদ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আয়ারল্যান্ড একীভূত হওয়ার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ লন্ডন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে নিজের অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আয়ারল্যান্ড একীভূত হলে তা হবে ‘চমৎকার’।

 

 

শনিবার ডাবলিন সফরের সময় আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের পাশে বসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, এ বিষয়ে কোনো সমস্যা সৃষ্টি করতে চান না, তবে ব্যক্তিগতভাবে তিনি একটি একীভূত আয়ারল্যান্ড দেখতে চান। ট্রাম্পের মন্তব্যের পর লন্ডনে এ নিয়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র জানিয়েছেন, উত্তর আয়ারল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে সরকারের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

 

 

এর আগে পার্লামেন্টে সম্ভাব্য গণভোটের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, নতুন গণভোটের পক্ষে সংখ্যাগরিষ্ঠ জনসমর্থন রয়েছে—এমন কোনো প্রমাণ তার কাছে নেই। পরিস্থিতির পরিবর্তন না হলে গণভোট আয়োজনেরও কোনো পরিকল্পনা নেই। ১৯৯৮ সালের গুড ফ্রাইডে চুক্তি অনুযায়ী, উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের অংশ থাকবে নাকি আয়ারল্যান্ডের সঙ্গে যুক্ত হবে—এ বিষয়ে গণভোট আয়োজনের ক্ষমতা ব্রিটিশ সরকারের হাতে রয়েছে। দীর্ঘদিনের সংঘাতের অবসানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই চুক্তি।

 

 

উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির নেতা গ্যাভিন রবিনসন বলেন, অঞ্চলটির ভবিষ্যৎ নির্ধারণের বিষয়টি ট্রাম্পের নয়, বরং সেখানকার জনগণের। তার মতে, সাংবিধানিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত স্থানীয় জনগণই নেবেন। এদিকে বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, উত্তর আয়ারল্যান্ডের অধিকাংশ মানুষ এখনো যুক্তরাজ্যের সঙ্গে থাকার পক্ষে। তবে আগের তুলনায় ব্যবধান কিছুটা কমেছে। বিশেষ করে ব্রেক্সিটের পর আয়ারল্যান্ডের একীকরণ নিয়ে রাজনৈতিক আলোচনা আরও জোরালো হয়েছে।

 

 

ডাবলিন সফরে ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট ক্যাথরিন কনলির সঙ্গেও সাক্ষাৎ করেন। সফরকে কেন্দ্র করে রাজধানীতে ট্রাম্পবিরোধী ও যুদ্ধবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড, গাজা পরিস্থিতিতে ট্রাম্পের নীতি এবং সফরের নিরাপত্তায় বিপুল অর্থ ব্যয়ের সমালোচনা করেন। তাদের দাবি, সফরের নিরাপত্তায় ব্যয় করা অর্থ স্বাস্থ্যসেবা ও সামাজিক খাতে ব্যবহার করা হলে সাধারণ মানুষ বেশি উপকৃত হতো।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভা ও এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিনকে সংবর্ধনা

গ্রিন কার্ডের পথে নতুন বাধা, ভিসা নম্বর ও পাবলিক চার্জে অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্রে কিছু অভিবাসীদের ফেডারেল মেডিকেইড হারানোর ঝুঁকিতে

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পর কাজের অনুমতিতে লাগবে ১ লাখ ডলারের ফি

ডাবলিনে পর্তুগিজ বাংলাদেশি কমিউনিটি ইন আয়ারল্যান্ডের উদ্যোগে জমকালো মিলনমেলা 2026 অনুষ্ঠিত

আয়ারল্যান্ড একীভূত হওয়ার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ লন্ডন

যুক্তরাষ্ট্রের এইচ-২বি ভিসার কোটা পূর্ণ, বাংলাদেশিদের এখনও বিকল্প পথ খোলা

যুক্তরাষ্ট্রের হাতে কি সত্যিই আর ১৪ দিনের তেল মজুত আছে?

আগামী ২৫ সেপ্টেম্বর ডেট্রয়েটে শুরু হচ্ছে ‘আবিয়া বাইেনিয়াল কনভেনশন ২০২৬’

১০

বড়লেখা সীমান্তে বিদেশি অস্ত্র ও মাদকসহ ভারতীয় নাগরিক আটক

১১

নাগরিকত্ব আবেদনকারীদের বিষয়ে প্রতিবেশী ও কর্মস্থলে তদন্ত করতে পারবে USCIS

১২

১৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে কার্যকর হচ্ছে নতুন ‘পাবলিক চার্জ’ নিয়ম

১৩

লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

১৪

যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে ৫০ শতাংশ পালটা শুল্ক কানাডার

১৫

কিশোরদের সোশ্যাল মিডিয়া আসক্তির মামলা, ১৭ বিলিয়ন ডলারের সমঝোতা মেটার

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে প্রায় ৫০ হাজার গ্রেপ্তার

১৭

২০২৭ সালে সোশ্যাল সিকিউরিটি ভাতা বাড়তে পারে ৩ দশমিক ৫ শতাংশ

১৮

মিশিগানে হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে সংবর্ধনা

১৯

বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম বন্ধ করল যুক্তরাষ্ট্র

২০