বাংলা সংবাদ ডেস্ক
২৬ অগাস্ট ২০২৬, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে সংবর্ধনা

লন্ডন প্রবাসী ও হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজ জোবায়েরের মিশিগান আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান, ইউএসএ। তিনি লন্ডন থেকে সংক্ষিপ্ত এক সফরে মিশিগানে আসছিলেন।

 

২২ আগস্ট ২০২৬ শনিবার দুপুরে হ্যামট্রামিক শহরের একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক শাহ মো. আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়েন স্টেট ইউনিভার্সিটির লেকচারার ড. আবুল কালাম আজাদ, সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের স্থায়ী কমিটির চেয়ারম্যান সৈয়দ আলী রেজা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত ব‍্যকমতি হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজ জোবায়ের।

 

এ সময় আরও বক্তব্য রাখেন তোফায়েল চৌধুরী, হবিগঞ্জ জেলা সমিতি অব মিশিগান ইউএসএ-এর সভাপতি মঈন উদ্দিন আহম্মদ চৌধুরী সাম্মু, সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা সমিতি অব মিশিগান ইউএসএ-এর সভাপতি কামরুজ্জামান রোমান, সাধারণ সম্পাদক সুরঞ্জিত সীল, মুজিবুর রহমান চৌধুরী, তারেক খান ও সৈয়দ তোফায়েল আহমেদ।

 

বক্তারা সাবেক ভিপি নজমুল আজিজ জোবায়েরের সঙ্গে তাদের শিক্ষা জীবনের বিভিন্ন স্মৃতি ও কলেজকেন্দ্রিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। পাশাপাশি প্রবাসে হবিগঞ্জের সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি নজমুল আজিজ জোবায়েরের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন লুতফুল বারী চৌধুরী হাদী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে সংবর্ধনা

বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম বন্ধ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

মার্কিন নাগরিক স্বামী বা স্ত্রীর মৃত্যুর পর গ্রিন কার্ড পেতে ৬ শর্ত

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি আরোপের প্রস্তাব

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মিশিগানে ছাদিছ ২০২৬ শিক্ষার্থীদের সার্টিফিকেট, পাগড়ি ও বোরকা প্রদান সম্পন্ন

বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগানের ফ্যামিলি ডিনার-২০২৬ অনুষ্ঠিত

নিউইয়র্কে মুনার পার্কচেস্টার চাপ্টারের মনোমুগ্ধকর পারিবারিক মিলনমেলা

জাতিসংঘে ভাষণ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের নিউইয়র্ক সফর আটকে দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

১০

নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’

১১

নিউইয়র্কে পিৎজার দোকানে ঢুকে গুলি করে বাংলাদেশিকে হত্যা, আরেকজন আহত

১২

জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা

১৩

ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা

১৪

টেক্সাসের স্কুলে অভিবাসী শিক্ষক নিয়োগ নিষিদ্ধ চান গভর্নর

১৫

আটলান্টিক সিটিতে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠানে প্রাণের আমেজ

১৬

নিউজার্সিতে ডা. নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের স্মরণে সান্ধ্য আসর

১৭

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ৩০ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৫

১৮

গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বুলেটিন

১৯

খানক্বায়ে ইমাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

২০