বাংলা সংবাদ ডেস্ক
২৪ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উৎসবমুখর আয়োজনে বড়লেখা সোসাইটি অব মিশিগানের নতুন নেতৃত্বের অভিষেক

উৎসবমুখর পরিবেশে বড়লেখা সোসাইটি অব মিশিগানের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২২ আগস্ট ২০২৬ যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরের রান্নাঘর রেস্তোরাঁয় এ শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সভাপতি হাবিব রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক মুহিবুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটির আমন্ত্রিত অতিথিরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আসাদ উদ্দিন নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান।

 

পরে সহকারী নির্বাচন কমিশনার আবদুল কুদ্দুস আবু ও মোহাম্মদ আব্দুস শুকুর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ প্রবাসে বাঙালি সংস্কৃতি সংরক্ষণ এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

 

 

নবনির্বাচিত সভাপতি হাবিব রহমান বলেন, প্রবাসের মাটিতে জন্মভূমির সংস্কৃতি, ঐতিহ্য এবং ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে বড়লেখা সোসাইটি অব মিশিগান একটি সুদৃঢ় সেতুবন্ধন হিসেবে কাজ করবে। বড়লেখার প্রতিটি মানুষকে সুসংগঠিত করা এবং একে অপরের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই নতুন কমিটির মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।

 

অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বুলেটিন

খানক্বায়ে ইমাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ২৫ ডলার করার পথে নতুন বিল

উৎসবমুখর আয়োজনে বড়লেখা সোসাইটি অব মিশিগানের নতুন নেতৃত্বের অভিষেক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

১০

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

১১

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

১২

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

১৩

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

১৪

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১৫

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১৬

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১৭

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৮

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৯

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

২০