বাংলা সংবাদ ডেস্ক
২০ অগাস্ট ২০২৬, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরানের ওপর নতুন করে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে ইরান বলেছে এগুলো ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই নিষেধাজ্ঞায় টার্গেট করা হয়েছে সাধারণ ইরানিদের। যা অর্থনৈতিক সন্ত্রাসবাদ এবং মানবতাবিরোধী অপরাধ।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নিষেধাজ্ঞার পর বলেছেন, যদি অন্য কোনো দেশ ইরানকে অর্থনৈতিকভাবে সহায়তা করে তাহলে তাদের বিরুদ্ধেও বিস্তৃত ব্যবস্থা নেওয়া হবে। আর এ ব্যবস্থা হবে নজিরবিহীন। ইরানি মন্ত্রণালয় আরও বলেছে, ইরান তাদের স্বাধীনতা, জাতীয় অখণ্ডতা এবং স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। এসব নিষেধাজ্ঞা এগুলো দুর্বল করতে পারবে না।

 

মধ্যপ্রাচ্যে এলো মার্কিনিদের আরেক রণতরী

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে এসেছে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ও এটির সঙ্গে থাকা অন্যান্য জাহাজ। দীর্ঘদিন ধরে সমুদ্রে অবস্থান করছে আব্রাহাম লিঙ্কন নামে আরেকটি রণতরী। তবে এতদিন ধরে সমুদ্রে থাকায় এটির নাবিক ও ক্রুরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এতে করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

এমন পরিস্থিতিতে আব্রাহাম লিঙ্কনের জায়গায় ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইউএসএস জর্জ ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যের জলসীমায় আসার তথ্য নিশ্চিত করেছে।

 

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম এক বিবৃতিতে এ নিয়ে বলেছে, “গতকাল মার্কিন সেন্টকম অঞ্চলে পৌঁছানোর পর পূর্বনির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে কার্যক্রম শুরু করেছে ‘জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

১

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

২

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৩

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৪

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৫

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৬

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৭

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৮

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৯

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১০

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১১

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১২

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৩

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৪

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৫

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৬

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৭

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৮

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৯

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

২০