বাংলা সংবাদ ডেস্ক
৪ অক্টোবর ২০২৬, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক এস্টেট সেলে ঘুরে ঘুরে ধুলাবালু ঘেঁটে মাত্র ৩০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩ হাজার ৬৮০ টাকা) দিয়ে একটি পুরোনো চিত্রকর্ম কিনেছিলেন এক ‘ট্রেজার হান্টার’ বা রত্ন সংগ্রাহক। তখন হয়তো তিনি নিজেও ভাবেননি, পানির দরে কেনা এই সাধারণ ক্যানভাসটিই তাঁকে এক রাতে কোটিপতি বানিয়ে দেবে।

 

এস্টেট সেলের জন্য রাখা অন্য মালপত্রের ভেতর অবহেলায় পড়ে থাকা চিত্রকর্মটি যুক্তরাষ্ট্রের শিকাগোর পরাবাস্তববাদী চিত্রশিল্পী গারট্রুড অ্যাবারক্রমবির আঁকা। দীর্ঘদিন ধরে এই চিত্রকর্ম নিখোঁজ ছিল। সম্প্রতি ফ্রিম্যানস অকশনসে চিত্রকর্মটি নিলামে তোলা হয়। ওই নিলামে চিত্রকর্মটি সাড়ে ১৩ লাখ ডলারে বিক্রি হয়েছে; বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ১৬ কোটি টাকার বেশি।

 

এটি অ্যাবারক্রোমবির আঁকা শিল্পকর্মের মধ্যে এযাবৎকালের সবচেয়ে চড়া দামে বিক্রি হওয়া চিত্রকর্মের স্বীকৃতি পেয়েছে। চিত্রকর্মটির শিরোনাম ‘অল্ডারম্যান মেরিয়ামস সেলস’। গারট্রুড অ্যাবারক্রোমবি ১৯৫১ সালে এটি এঁকেছিলেন। নিলামকারীদের ধারণা ছিল, চিত্রকর্মটি ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে বিক্রি হতে পারে। তবে সবাইকে অবাক করে দিয়ে চূড়ান্ত নিলামে প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে ছবিটি বিক্রি হয়।

 

বিশেষজ্ঞদের মতে, ১৯৫২ সালে চিকিৎসাসেবার বিনিময়ে মিশিগানের কালামাজু শহরের চিকিৎসক জন রেনল্ডসকে ছবিটি উপহার হিসেবে দিয়েছিলেন শিল্পী। প্রায় ৭৫ বছর ধরে এটি চিকিৎসকের পরিবারের কাছেই সংরক্ষিত ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

২

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৩

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৪

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৫

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

৬

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

৭

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৮

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৯

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১০

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১১

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১২

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৩

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৪

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৫

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১৬

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১৭

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৮

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৯

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

২০