বাংলা সংবাদ ডেস্ক
১ অক্টোবর ২০২৬, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

স্পেসএক্সের দৈত্যাকার স্টারশিপ রকেট তার ১৪তম পরীক্ষামূলক ফ্লাইটে ইতিহাস গড়েছে। স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) টেক্সাসের স্টারবেজ থেকে উৎক্ষেপণের পর রকেটটি প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে পৌঁছাতে সক্ষম হয় এবং ২৬টি নতুন প্রজন্মের স্টারলিংক ভি৩ স্যাটেলাইট মহাকাশে স্থাপন করে।

 

উৎক্ষেপণের পর সুপার হেভি বুস্টার থেকে আলাদা হওয়ার সময় স্টারশিপের একটি ইঞ্জিন অপ্রত্যাশিতভাবে বন্ধ হয়ে যায়। মূল পরিকল্পনা অনুযায়ী মিশনটি প্রায় ১০ ঘণ্টা স্থায়ী হওয়ার কথা থাকলেও ইঞ্জিন সমস্যার কারণে প্রকৌশলীরা সতর্কতামূলক সিদ্ধান্ত নিয়ে মিশন কমিয়ে মাত্র তিন ঘণ্টায় নামিয়ে আনেন। তারপরও অবশিষ্ট ইঞ্জিনগুলো দিয়ে যানটিকে সফলভাবে কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়।

 

কক্ষপথে পৌঁছানোর পর স্টারশিপ একের পর এক ২৬টি স্টারলিংক স্যাটেলাইট ছেড়ে দেয়। এগুলোই এই রকেটের প্রথম সফল কক্ষপথভিত্তিক স্যাটেলাইট উৎক্ষেপণ। স্যাটেলাইটগুলোর সঙ্গে যোগাযোগও সফলভাবে স্থাপন করা হয়েছে বলে স্পেসএক্স জানিয়েছে। মিশনের শেষে স্টারশিপ প্রশান্ত মহাসাগরে নিয়ন্ত্রিতভাবে অবতরণ করে।

 

এই সাফল্যকে স্পেসএক্সের জন্য বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে চাঁদে নভোচারী পাঠানোসহ স্টারলিংক নেটওয়ার্ক সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ইলন মাস্ক ও স্পেসএক্স দলকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১০

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১১

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১২

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৩

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৪

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৫

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৬

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৭

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৮

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

১৯

বিদেশি সাংবাদিকদের ভিসায় সামাজিকমাধ্যম যাচাই শুরু যুক্তরাষ্ট্রের

২০