সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ অক্টোবর সোমবার সন্ধ্যায় ব্রাডফোর্ডের শাপলা ব্যাংকুয়েটিং হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্যানেলের প্রার্থীরা ট্রাস্টের গত দুই বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষা ও সামাজিক উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে তাঁদের বক্তব্য দেন। ট্রাস্টকে আরও আধুনিক, ডিজিটাল ও বিনিয়োগবান্ধব করার পরিকল্পনার কথাও জানান তাঁরা। পাশাপাশি সদস্য ও তাঁদের পরিবারের অংশগ্রহণ বাড়ানো এবং পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন প্রার্থীরা।
বিশিষ্ট মুরব্বি আখদ্দুস আলীর সভাপতিত্বে সভায় শিক্ষাবিদ বাবরুল হোসেন বাবুল ও অ্যাডভোকেট আনসার হাবিব সঞ্চালনা করেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন কমিউনিটি নেতা সাহাব উদ্দিন। পরে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ১৭ প্রার্থীকে পরিচয় করিয়ে দেন ট্রাস্টের বর্তমান সভাপতি মাফিজ খান।
সভায় বক্তব্য দেন সিনিয়র ট্রাস্টি মনির উদ্দিন (বসির), মোহাম্মদ আলী ছালেক, মিরাস আলী, এনামুল হক, মস্তাকিন আলী, আব্দুর রব, ইনুস মিয়া, কবির উদ্দিন, আজাদ মিয়া, আনসার উদ্দীন, ফয়জুল হক, মনির আলী সুফি ও শেখ মব্বশির আলীসহ অনেকে।
সভায় উপস্থিত ছিলেন ট্রেজারার পদপ্রার্থী মনির আহমেদ, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ফরিদ আহমেদ ও কবির মিয়া। এ ছাড়া অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদপ্রার্থী সিরাজুল ইসলাম ও শরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার পদপ্রার্থী তোফাজ্জুল আলম, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি পদপ্রার্থী খালেদ মাসুদ রনি এবং কালচারাল সেক্রেটারি পদপ্রার্থী মদরিস আলী মফজ্জুল উপস্থিত ছিলেন। ইসি মেম্বার পদপ্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুর রহ
মন্তব্য করুন