বাংলা সংবাদ ডেস্ক
১৮ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

মিশিগানের ওয়ারেন শহরের হলমিজ পার্কে অনুষ্ঠিত হয়েছে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলাবাসীর বার্ষিক বনভোজন। প্রবাসে বসবাসকারী বাংলাদেশীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং নিজেদের শেকড় ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে এই মিলনমেলার আয়োজন করা হয়।

 

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন মিশিগানের উদ্যোগে আয়োজিত এই বনভোজনে মিশিগানে বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে পরিচিত মুখ, আত্মীয়স্বজন ও বন্ধুদের মিলনমেলায় হলমিজ পার্ক প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন সংগঠনের নেতারা।

 

সংগঠনটির সভাপতি মোহাম্মদ লিলু মিয়া ও সেক্রেটারি জাফর ইকবাল মল্লিক জানান, ব্যস্ত কর্মজীবনের মাঝে নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক অটুট রাখার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি, বনভোজন থেকে প্রাপ্ত সহযোগিতা ও সংগৃহীত অর্থ বাংলাদেশে দুস্থ ও অসহায় মানুষের সেবায় ব্যয় করা হয় বলেও তারা জানান।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারেন সিটির মেয়র লরিস স্টোন। তিনি এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসীদের মাঝে এমন সম্প্রীতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

 

দিনব্যাপী এই আয়োজনে নানা ধরনের বিনোদন ও প্রতিযোগিতা ছিল অন্যতম আকর্ষণ। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ এই প্রতিযোগিতায় অংশ নেন। সবশেষে র‍্যাফেল ড্র বিজয়ীদের হাতে আইফোন, গোল্ডের চেইনসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অনুষ্ঠানে চলে স্মৃতিচারণ পর্ব। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রতিকূলতা সত্ত্বেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আয়োজকদের উৎসাহিত করেছে। বনভোজন বা মিলনমেলার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা নিজেদের শেকড়ের সঙ্গে নতুন করে সংযুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

১০

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

১১

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

১২

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

১৩

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

১৪

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

১৫

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

১৬

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১৭

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

১৮

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১৯

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

২০