বাংলা সংবাদ ডেস্ক
১৭ অগাস্ট ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক উদ্যোগে বাধা সৃষ্টি করলে উপসাগরীয় দেশ ওমানে সোমবার (১৭ আগস্ট) বোমা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ওমানের বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সরাসরি হুমকি দিলেন ট্রাম্প।

 

এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সংঘাত অবসানের প্রক্রিয়ায় ওমান কোনো ধরনের বাধা সৃষ্টি করলে দেশটির ওপর কঠোর হামলা চালানো হবে। প্রায় ছয় মাস ধরে চলা সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত কূটনৈতিক সময়সীমা কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

 

তবে সমঝোতায় পৌঁছাতে এখনই কোনো তাড়াহুড়ো করছেন না বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমাও বেঁধে দেওয়া হয়নি। একই সঙ্গে ইরানের ‘আত্মসমর্পণের’ ইঙ্গিত দিতে সাদা পতাকা প্রদর্শন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য বলে আবারও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

 

গত জুনে জি-সেভেন সম্মেলনের ফাঁকে হওয়া সমঝোতার আওতায় ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে বিরোধ মেটাতে সর্বোচ্চ ৬০ দিনের একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই সেই সময়সীমা শেষ হয়েছে।

 

এদিকে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চলার মধ্যেই ট্রাম্পের নতুন এই হুমকিতে উত্তেজনা আরও বেড়েছে। দীর্ঘদিনের মার্কিন মিত্র হওয়া সত্ত্বেও এর আগে মন্ত্রিসভার বৈঠকেও ওমানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে। তবে ট্রাম্পের কঠোর বক্তব্যের মধ্যেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমানের সঙ্গে তাদের আনুষ্ঠানিক আলোচনা ইতিবাচকভাবেই এগিয়ে চলছে।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

১০

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

১১

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

১২

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

১৩

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১৪

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

১৫

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১৬

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১৭

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১৮

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৯

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২০