বাংলা সংবাদ ডেস্ক
১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত জ্যারেড কুশনার হামাসের নেতাদের সঙ্গে মিসরে বৈঠক করেছেন। রোববার (১৬ আগস্ট) আল-জাজিরাকে এক ফিলিস্তিনি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সূত্র জানিয়েছে, মিসরের আলামেইন শহরে অনুষ্ঠিত এ বৈঠকে হামাসের রাজনৈতিক নেতা খলিল আল-হায়া উপস্থিত ছিলেন। কুশনারের সঙ্গে মিসরের গোয়েন্দাপ্রধান হাসান রাশাদ, কাতারের কূটনীতিক আলি আল-থাওয়াদি এবং তুরস্কের এক জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন। ট্রাম্পের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য গঠিত শান্তি পর্ষদের দূত নিকোলাই ম্লাদেনভ ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও বৈঠকে যোগ দেন।

 

বৈঠকে হামাস নেতারা গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ধরেন। কুশনার জানান, গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্র সমর্থন করে না। আলোচনায় গাজায় যুদ্ধবিরতি বজায় রাখা, উপত্যকার প্রশাসনিক দায়িত্ব জাতীয় কমিটির কাছে হস্তান্তর এবং ভবিষ্যতে গাজা প্রশাসনে হামাসের কোনো ভূমিকা না রাখার বিষয়গুলো উঠে আসে। হামাসকে অস্ত্র ও সামরিক অবকাঠামো ছেড়ে দিতে হবে বলেও জানানো হয়।

 

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ট্রাম্পের পরিকল্পনা গ্রহণ করেছে এবং যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের শর্তগুলো পুরোপুরি মেনে চলেছে। তবে ইসরায়েল এ ধাপ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তাদের। সংগঠনটি ইসরায়েলকে প্রথম ধাপের প্রতিশ্রুতি পূরণ, হামলা বন্ধ এবং পরিকল্পনার দ্বিতীয় ধাপে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলেছে। তবে গাজায় যুদ্ধ বন্ধের আশায় ট্রাম্প প্রশাসন সম্প্রতি হামাসের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে।

 

গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের পরিকল্পনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। এ মতপার্থক্য কমাতেই কুশনার ইসরায়েল ও মিসর সফর করেছেন বলে ধারণা করা হচ্ছে। আজ সোমবার কুশনার ও ম্লাদেনভ নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা। এদিকে ইসরায়েলের পরিকল্পনা প্রত্যাখ্যানের নিন্দা জানিয়েছেন মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। তাঁরা ইসরায়েলকে পরিকল্পনা মেনে চলতে বাধ্য করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গতকাল খান ইউনিসে একটি তাবুতে হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এক হাজার ২৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে।

 

সূত্র:  আল–জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

১

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

২

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৩

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৪

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৫

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৬

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৭

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৮

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৯

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১০

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১১

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১২

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৩

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৪

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৫

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৬

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৭

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৮

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৯

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

২০