বাংলা সংবাদ ডেস্ক
৮ অক্টোবর ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

যুক্তরাষ্ট্রে ১৮ বছরের কম বয়সী যোগ্য প্রায় ৭ কোটি শিশুর নামে স্বয়ংক্রিয়ভাবে ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ খোলা হয়েছে। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্মসূচিটির অগ্রগতি তুলে ধরেন। ফক্স বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর থাকা যোগ্য শিশুদের জন্য ট্রেজারি ডিপার্টমেন্ট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন সম্পন্ন করেছে।

 

তবে অ্যাকাউন্ট খোলা হলেও সেটি পরিচালনার জন্য বাবা-মা বা বৈধ অভিভাবকদের আগে অ্যাকাউন্টটি ক্লেইম করতে হবে। এরপর পরিবারের সদস্য, বন্ধু, নিয়োগকর্তা কিংবা অন্য যোগ্য ব্যক্তিরা ওই অ্যাকাউন্টে অর্থ জমা দিতে পারবেন। ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, আইওএস ও অ্যান্ড্রয়েডের সরকারি ট্রাম্প অ্যাকাউন্ট অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট ক্লেইম করার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ শিশুদের জন্য বিশেষ কর-সুবিধাযুক্ত বিনিয়োগ হিসাব। আইনগতভাবে এগুলো বিশেষ ধরনের আইআরএ হিসেবে পরিচালিত হবে। সাধারণ নিয়ম অনুযায়ী, সন্তান ১৮ বছর বয়সে পৌঁছানোর আগে এসব অ্যাকাউন্ট থেকে অর্থ তোলা যাবে না।

 

তবে সব শিশুর অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে ১ হাজার ডলার দেওয়া হবে না। এককালীন ১ হাজার ডলারের সরকারি অর্থ পাওয়ার জন্য শিশুকে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে, বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর থাকতে হবে এবং ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে জন্মগ্রহণ করতে হবে। এ অর্থ পাওয়ার জন্য অভিভাবককে শিশুর অ্যাকাউন্ট ক্লেইম করাও বাধ্যতামূলক।

 

২০২৬ ও ২০২৭ সালে পরিবার এবং অন্যান্য যোগ্য ব্যক্তিরা প্রতিটি অ্যাকাউন্টে বছরে সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত জমা দিতে পারবেন। সরকারের দেওয়া ১ হাজার ডলার এই সীমার মধ্যে গণনা হবে না। ফক্স বিজনেসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিয়োগকর্তারা কর্মীদের সন্তানের অ্যাকাউন্টে বছরে সর্বোচ্চ ২ হাজার ৫০০ ডলার পর্যন্ত দিতে পারবেন। বেসরকারি পর্যায়েও কর্মসূচিতে বড় অঙ্কের অর্থ যুক্ত হচ্ছে। অনুষ্ঠানে ট্রাম্প ডেল টেকনোলজিসের প্রধান নির্বাহী মাইকেল ডেল ও তাঁর স্ত্রী সুসান ডেলের অবদানের কথা উল্লেখ করেন। তাঁদের দেওয়া প্রায় ৬ দশমিক ২৫ বিলিয়ন ডলার থেকে প্রায় ২ কোটি ৫০ লাখ শিশুর অ্যাকাউন্টে ২৫০ ডলার করে দেওয়ার পরিকল্পনার কথা প্রতিবেদনে বলা হয়েছে।

 

হোয়াইট হাউসের হিসাবে, ট্রাম্প অ্যাকাউন্টের প্রায় ৮০ শতাংশ এমন পরিবারের শিশুদের সঙ্গে যুক্ত, যাদের বার্ষিক আয় ২ লাখ ডলারের নিচে। ট্রাম্প বলেছেন, দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে এই অর্থ শিশুদের ভবিষ্যতের জন্য বড় সম্পদে পরিণত হতে পারে। তবে অ্যাকাউন্টে জমা অর্থের ভবিষ্যৎ মূল্য বিনিয়োগের ফলাফলের ওপর নির্ভর করবে এবং কোনো নির্দিষ্ট মুনাফা নিশ্চিত নয়। ট্রেজারি ডিপার্টমেন্ট গত ১ অক্টোবর জানিয়েছে, স্বয়ংক্রিয় নিবন্ধন সম্পন্ন হওয়ার পর ৬ কোটির বেশি নতুন যোগ্য শিশু অ্যাকাউন্ট পেয়েছে। আগে থেকেই নিবন্ধিত পরিবারগুলোকে যুক্ত করলে মোট অ্যাকাউন্টের সংখ্যা প্রায় ৭ কোটিতে পৌঁছেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

১

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

২

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৩

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৪

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৫

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৬

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৭

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৮

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৯

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১০

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১১

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১২

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৩

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৪

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৫

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৬

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৭

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৮

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৯

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

২০