বাংলা সংবাদ ডেস্ক
১৬ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের মেয়াদে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ সার্ভিসেস (ইউএসসিআইএস) আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এফ (F), জে (J) ও আই (I) ক্যাটাগরির ভিসায় অবস্থানরত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য নির্দিষ্ট সময়সীমা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ভিসার অবস্থান বাড়ানো ও কাজের অনুমতির জন্য প্রয়োজনীয় আবেদন ফরমের সংশোধিত সংস্করণ প্রকাশ করেছে।

 

ইউএসসিআইএস জানিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। ওই দিন থেকে ফরম আই-৫৩৯ অবস্থানের মেয়াদ বাড়ানো বা ভিসা ক্যাটাগরি পরিবর্তনের আবেদন এবং ফরম আই-৭৬৫ – কাজের অনুমতির আবেদন এর নতুন সংস্করণ ব্যবহার বাধ্যতামূলক হবে। নির্ধারিত তারিখের পর পুরোনো সংস্করণের ফরম জমা দিলে আবেদন গ্রহণ করা হবে না।

 

বাতিল হচ্ছে ‘ডিউরেশন অব স্ট্যাটাস’

নতুন নীতির সবচেয়ে বড় পরিবর্তন হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চালু থাকা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ (D/S) সুবিধা বাতিল করা। এতদিন এফ-১ ভিসাধারী শিক্ষার্থীরা অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা এবং নির্দিষ্ট প্র্যাকটিক্যাল ট্রেনিং শেষ করা পর্যন্ত তাদের স্ট্যাটাস বজায় রাখতে পারতেন।

 

নতুন নিয়মে শিক্ষার্থীদের অবস্থানের সময় নির্দিষ্ট করে দেওয়া হবে। ফরম আই-২০-তে উল্লেখ করা কোর্সের মেয়াদ বিবেচনায় সর্বোচ্চ চার বছর পর্যন্ত অবস্থানের অনুমতি দেওয়া হবে। কোর্স শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ত্যাগের জন্য অতিরিক্ত ৩০ দিন সময় পাওয়া যাবে। তবে কোনো শিক্ষার্থীর কোর্সের মেয়াদ চার বছরের বেশি হলে কিংবা নির্ধারিত সময়ের পরও যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রয়োজন হলে তাকে নিয়ম অনুযায়ী অবস্থানের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে হবে।

 

অভিবাসন নীতিতে কড়াকড়ির ধারাবাহিকতা

গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে ধারাবাহিকভাবে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। শিক্ষার্থী ভিসার নতুন নিয়মকেও সেই বৃহত্তর নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে।মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এফ, এম ও জে ভিসার যাচাইকরণ প্রক্রিয়ায় আরও কঠোরতা আনা হয়েছে।

 

ইউএসসিআইএস শিক্ষার্থীদের আবেদন জমা দেওয়ার আগে সংশোধিত ফরম ও নিয়মাবলি সম্পর্কে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে। বিশেষ করে ১৫ সেপ্টেম্বরের পর আবেদনকারীদের অবশ্যই নতুন সংস্করণের ফরম ব্যবহার করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০