বাংলা সংবাদ ডেস্ক
২৪ অগাস্ট ২০২৬, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে মুনার পার্কচেস্টার চাপ্টারের মনোমুগ্ধকর পারিবারিক মিলনমেলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) পার্কচেস্টার চাপ্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর পারিবারিক মিলনমেলা। এতে মুনার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও সংগঠনের বিপুলসংখ্যক সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে ছিল আলোচনা, পারস্পরিক মতবিনিময়, খেলাধুলা ও আনন্দ-উৎসব।

 

রোববার (১৬ আগস্ট) স্থানীয় সময় দুপুরে ক্রোটন পয়েন্ট পার্ক প্যাভিলিয়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনা পার্কচেস্টার চাপ্টারের সভাপতি শাহজালাল চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন চাপ্টারের সেক্রেটারি রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সহ-সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন মুনার সহকারী নির্বাহী পরিচালক হাফেজ আব্দুল্লাহ আল আরিফ, সহকারী শিক্ষা পরিচালক রাশেদুজ্জামান এবং নিউইয়র্ক নর্থ জোনের সেক্রেটারি নুরুস সামাদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইউথ চাপ্টারের সভাপতি ফাহিম মিয়া।

 

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রবাসের ব্যস্ত জীবনে এ ধরনের আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ভালোবাসাকে আরও দৃঢ় করে। মুনা শুধু একটি সংগঠন নয়; এটি পারস্পরিক সহযোগিতা, মানবিক মূল্যবোধ ও ইসলামী ভ্রাতৃত্ববোধকে ধারণ করে এগিয়ে চলার একটি প্ল্যাটফর্ম। তিনি বলেন, মানুষ যেখানেই থাকুক, সেখান থেকেই সমাজ ও মানবতার কল্যাণে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে নিজেদের মূল্যবোধ, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে।

 

অনুষ্ঠানে মুনার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য দেন। তাঁরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা পর্ব শেষে পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা ও আনন্দ-উৎসব অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। পারস্পরিক পরিচিতি, মতবিনিময় ও আনন্দঘন সময় কাটানোর মধ্য দিয়ে শেষ হয় মুনা পার্কচেস্টার চাপ্টারের এ পারিবারিক মিলনমেলা।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে মুনার পার্কচেস্টার চাপ্টারের মনোমুগ্ধকর পারিবারিক মিলনমেলা

জাতিসংঘে ভাষণ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের নিউইয়র্ক সফর আটকে দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’

নিউইয়র্কে পিৎজার দোকানে ঢুকে গুলি করে বাংলাদেশিকে হত্যা, আরেকজন আহত

জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা

ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা

টেক্সাসের স্কুলে অভিবাসী শিক্ষক নিয়োগ নিষিদ্ধ চান গভর্নর

আটলান্টিক সিটিতে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠানে প্রাণের আমেজ

নিউজার্সিতে ডা. নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের স্মরণে সান্ধ্য আসর

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ৩০ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৫

১০

গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বুলেটিন

১১

খানক্বায়ে ইমাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

১২

যুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ২৫ ডলার করার পথে নতুন বিল

১৩

উৎসবমুখর আয়োজনে বড়লেখা সোসাইটি অব মিশিগানের নতুন নেতৃত্বের অভিষেক

১৪

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

১৫

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

১৬

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

১৭

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

১৮

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

১৯

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

২০