বাংলা সংবাদ ডেস্ক
২৪ অগাস্ট ২০২৬, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আটলান্টিক সিটিতে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠানে প্রাণের আমেজ

নিউজার্সি স্টেটসের আটলান্টিক সিটিতে চেলসি ইডিসি ও বেঙ্গল ক্লাবের যৌথ উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠান। বুধবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, কমিউনিটি নেতা ও বিভিন্ন সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছিল আনন্দ-উচ্ছ্বাস, সাংস্কৃতিক পরিবেশনা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বার্তা।

 

আটলান্টিক সিটির টেক্সাস অ্যাভিনিউয়ের ফেয়ারমাউন্ট অংশ এ উপলক্ষে মানুষের মিলনমেলায় পরিণত হয়। বিকেল থেকেই শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ; সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ, মতবিনিময় এবং আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে তৈরি হয় এক উৎসবের আবহ।

 

উৎসবের পাশাপাশি আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ এলাকার প্রতি আরও দায়িত্বশীল করে তোলা। অনুষ্ঠানে পরিচ্ছন্নতা, নিরাপত্তা, সৌন্দর্যবর্ধন এবং প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকদের মতে, একটি সুন্দর ও নিরাপদ শহর গড়ে তুলতে কেবল প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; প্রয়োজন স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ। সেই লক্ষ্যেই ব্লকভিত্তিকভাবে বাসিন্দাদের একত্রিত করার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

আয়োজনে ছিল নানা ধরনের বিনোদনমূলক কর্মকাণ্ড। শিশুদের জন্য খেলাধুলার পাশাপাশি বড়দের জন্য ছিল আড্ডা, খাবার ও সাংস্কৃতিক পরিবেশনা। শিল্পীদের পরিবেশনায় গান ও নাচে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। এতে গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন সংগীতশিল্পী আসিফ আনোয়ার ও শারমিন তারা।

 

বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ছিল এই কর্মসূচির অন্যতম আকর্ষণ। ভিন্ন ভাষা, সংস্কৃতি ও পেশার মানুষ একই ছাতার নিচে এসে নিজেদের কমিউনিটিকে উদযাপন করেন। এর মধ্য দিয়েই উঠে আসে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এক সুন্দর চিত্র।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে মুনার পার্কচেস্টার চাপ্টারের মনোমুগ্ধকর পারিবারিক মিলনমেলা

জাতিসংঘে ভাষণ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের নিউইয়র্ক সফর আটকে দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’

নিউইয়র্কে পিৎজার দোকানে ঢুকে গুলি করে বাংলাদেশিকে হত্যা, আরেকজন আহত

জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা

ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা

টেক্সাসের স্কুলে অভিবাসী শিক্ষক নিয়োগ নিষিদ্ধ চান গভর্নর

আটলান্টিক সিটিতে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠানে প্রাণের আমেজ

নিউজার্সিতে ডা. নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের স্মরণে সান্ধ্য আসর

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ৩০ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৫

১০

গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বুলেটিন

১১

খানক্বায়ে ইমাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

১২

যুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ২৫ ডলার করার পথে নতুন বিল

১৩

উৎসবমুখর আয়োজনে বড়লেখা সোসাইটি অব মিশিগানের নতুন নেতৃত্বের অভিষেক

১৪

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

১৫

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

১৬

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

১৭

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

১৮

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

১৯

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

২০