বাংলা সংবাদ ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে দুটি পৃথক বিমান দুর্ঘটনা! প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন

যুক্তরাষ্ট্রের ইলিনয় ও নেব্রাস্কা রাজ্যে পৃথক দুটি বিমান দুর্ঘটনায় ৭ আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে ইলিনয়ের মধ্যাঞ্চলে একটি ছোট বিমান বিদ্যুৎ লাইনের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। 

 

এর আগে শুক্রবার রাতে নেব্রাস্কা ফ্রেমন্টের দক্ষিণে প্লেট নদীর ধারে ভ্রমণ করার সময় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়। ইলিনয় রাজ্য পুলিশ এবং কোলস কাউন্টি শেরিফের অফিসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ইলিনয়ের ট্রিলার কাউন্টি লাইন রোডে দুর্ঘটনাটি ঘটে। শিকাগো থেকে প্রায় ২০০ মাইল দক্ষিণে ট্রিলা অবস্থিত।

 

জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে, একটি সেসনা ১৮০ একক ইঞ্জিনের বিমান বিদ্যুৎ লাইনের সঙ্গে ধাক্কা খেয়ে একটি মাঠে বিধ্বস্ত হয়। এতে বিমানটিতে থাকা দুই পুরুষ এবং দুই নারী দুর্ঘটনায় নিহত হয়েছেন। কর্তৃপক্ষ তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য কাজ করছে, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

 

অপরদিকে নেব্রাস্কার ঘটনায় শনিবার এক বিবৃতিতে ডজ কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ফ্রেমন্টের দক্ষিণে প্লেট নদীর ধারে ভ্রমণ করার সময় ছোট বিমানটি নদীতে বিধ্বস্ত হয়। বিমান থেকে তিন আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- কানসাসের মাউন্ড্রিজের বাসিন্দা ড্যানিয়েল উইলিয়ামস (৪৩); ফ্রেমন্ট নেব্রাস্কার বাসিন্দা জেফ বিটিঙ্গার (৫০) এবং ফ্রেমন্টের বাসিন্দা র‍্যান্ডি আমরেইন (৪৮)। এতে আরো বলা হয়েছে, মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড ঘটনাটির তদন্ত করবে।

 

সূত্র: এনবিসি ও ওয়াশিংটন পোস্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১০

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১১

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১২

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৩

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৪

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৫

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৬

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৭

বসুধা : অনামিকা নেওয়াজ

১৮

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৯

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

২০