বাংলা সংবাদ ডেস্ক
৮ অক্টোবর ২০২৬, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

যুক্তরাষ্ট্রে সবার জন্য সরকারি স্বাস্থ্যবিমা ব্যবস্থা ‘মেডিকেয়ার ফর অল’ চালুর পক্ষে সমর্থন বেড়েছে। স্বাস্থ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান কেএফএফের নতুন জরিপে দেখা গেছে, ৬৬ শতাংশ মার্কিন নাগরিক এমন একটি জাতীয় স্বাস্থ্যবিমা ব্যবস্থাকে সমর্থন করেন, যেখানে সবাই সরকারের একটি অভিন্ন স্বাস্থ্যবিমা পরিকল্পনার আওতায় চিকিৎসাসেবা পাবেন। বুধবার ফক্স নিউজের এক প্রতিবেদনে জরিপের এ তথ্য প্রকাশ করা হয়েছে।

 

গত ১৬ থেকে ২১ সেপ্টেম্বর ১ হাজার ৩২৮ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের ওপর জরিপটি পরিচালনা করা হয়। এতে ডেমোক্র্যাট সমর্থকদের ৮৪ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের ৭২ শতাংশ ‘মেডিকেয়ার ফর অল’-এর পক্ষে মত দিয়েছেন। বিপরীতে, রিপাবলিকান সমর্থকদের ৬৬ শতাংশ এই ব্যবস্থার বিরোধিতা করেছেন। জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ মানুষ মনে করেন, আরও বেশি মানুষের স্বাস্থ্যবিমা নিশ্চিত করতে ফেডারেল সরকারের ভূমিকা বাড়ানো প্রয়োজন। এ বিষয়ে ডেমোক্র্যাটদের ৯৪ শতাংশ, স্বতন্ত্রদের ৮২ শতাংশ এবং রিপাবলিকানদের ৬১ শতাংশ একমত হয়েছেন।

 

স্বাস্থ্যসেবার ব্যয়ও জরিপে মানুষের অন্যতম প্রধান অর্থনৈতিক উদ্বেগ হিসেবে উঠে এসেছে। প্রায় ৬০ শতাংশ মানুষ চিকিৎসার খরচ বহন করার সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সময়ে ৫৯ শতাংশ জ্বালানি তেলের দাম এবং ৫২ শতাংশ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন।

 

তবে ‘মেডিকেয়ার ফর অল’ চালু হলে করের বোঝা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। জরিপে ৬১ শতাংশ মানুষ মনে করেন, এই ব্যবস্থা চালু হলে তাঁদের কর বাড়তে পারে। অন্যদিকে ৩৫ শতাংশ মনে করেন, এর ফলে প্রয়োজনীয় চিকিৎসার খরচ বহনের সক্ষমতা বাড়বে। ২৮ শতাংশের ধারণা, পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং ৩৭ শতাংশ মনে করেন, এতে তেমন কোনো পরিবর্তন আসবে না।

 

জরিপে আরও দেখা গেছে, ‘মেডিকেয়ার ফর অল’ চালু হলে বেসরকারি স্বাস্থ্যবিমা ব্যবস্থা বাতিল হয়ে যেতে পারে—এই তথ্য জানানো হলে প্রস্তাবটির প্রতি সমর্থন ৬৬ শতাংশ থেকে কমে ৫২ শতাংশে নেমে আসে। বর্তমানে নিয়োগকর্তার মাধ্যমে অথবা ব্যক্তিগতভাবে স্বাস্থ্যবিমা নেওয়া ব্যক্তিদের ৫৭ শতাংশ মনে করেন, নতুন ব্যবস্থা চালু হলেও তাঁরা তাঁদের বর্তমান স্বাস্থ্যবিমা ধরে রাখতে পারবেন।

 

কেএফএফের তথ্য অনুযায়ী, ২০২০ সালে ‘মেডিকেয়ার ফর অল’-এর পক্ষে সমর্থন ছিল ৫৩ শতাংশ। নতুন জরিপে তা বেড়ে ৬৬ শতাংশে পৌঁছেছে, যা প্রতিষ্ঠানটির জরিপের ইতিহাসে সর্বোচ্চ সমর্থন। তবে ‘মেডিকেয়ার ফর অল’ এখনো একটি প্রস্তাবিত স্বাস্থ্যবিমা ব্যবস্থা। এটি বাস্তবায়নের জন্য নতুন আইন এবং অর্থায়নের কাঠামো প্রয়োজন হবে। ফলে জরিপে সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন পাওয়া গেলেও যুক্তরাষ্ট্রের বর্তমান মেডিকেয়ার বা বেসরকারি স্বাস্থ্যবিমা ব্যবস্থায় এখনই কোনো পরিবর্তন হচ্ছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৩

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৪

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৫

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৬

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৭

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৮

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৯

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১০

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১১

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১২

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৩

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৪

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৫

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৬

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৭

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৮

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৯

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২০