বাংলা সংবাদ ডেস্ক
১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের গাজা মিশন কতটা সফল হবে

ডোনাল্ড ট্রাম্প যখন জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণ করেন, নিউইয়র্ক টাইমসের পররাষ্ট্রবিষয়ক কলাম লেখক ও প্রাচ্যবিদ টমাস ফ্রিডম্যান কিছু পরামর্শ দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি সাহসী হলে মধ্যপ্রাচ্য পুনর্নির্মাণ করতে পারেন।

 

ট্রাম্প যেন এখন ফ্রিডম্যানের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং একে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে গেছেন। মঙ্গলবার তিনি ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার ‘অধিগ্রহণ’ ও ‘মালিকানা’ নেবে, যেখানে ২০২৩ সালের অক্টোবর থেকে দাপ্তরিক হিসাব অনুযায়ী ইসরায়েল প্রায় ৬২ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, যদিও বাস্তবে তা আরও বেশি। গাজার বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত।

 

যাই হোক, বিশ্ব মানচিত্রে গাজার অবস্থান সম্পর্কে ট্রাম্পের ধারণা অস্পষ্ট বলে মনে হচ্ছে। যেমন হাস্যকরভাবে তাঁর এই বিভ্রান্তিকর দাবিটি তা-ই প্রমাণ করে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেছেন গাজায় গণহত্যার প্রধান হোতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউসে বক্তৃতাকালে ট্রাম্প ঘোষণা করেছেন, ‘যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং আমরা এ ব্যাপারে একটা কাজ হাতে নেব। আমরা এটির মালিক হবো।’

 

ট্রাম্পের মতে, বিধ্বস্ত উপকূলীয় ছিটমহলের ওপর এই ‘দীর্ঘমেয়াদি মালিকানা’ মূলত ফিলিস্তিনি জনসংখ্যার বেশিরভাগ বাসিন্দাকে ‘মানবতাবাদী ডাকে সাড়া দেওয়ার সঙ্গে আগ্রহী অন্যান্য দেশে’ জোরপূর্বক বাস্তচ্যুত করতে বাধ্য করবে, যাতে গাজা ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’য় রূপান্তরিত হতে পারে। ১০ হাজার কিলোমিটার দূরে অবস্থিত যুক্তরাষ্ট্রের অবৈধভাবে একটি অঞ্চল দখল করার আশঙ্কা নিয়ে কারও প্রশ্নের ব্যাপারে আশ্বস্ত করে ট্রাম্প শ্রোতাদের বলেন, ‘আমি যাদের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেই জমির মালিকানা, উন্নয়ন ও সেখানে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টির ধারণা পছন্দ করছেন। এটি হবে দুর্দান্ত।’ যাই হোক, জাতিগত নিধন মহৎ ছিল না, কে বলেছিলেন? আর যদি এমন লোকেরা থাকেন, যারা অন্য কিছু ভাবেন, তাহলে ভালো। ট্রাম্প পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মার্কিন সেনা মোতায়েনের আশঙ্কা বাতিল করেননি। ‘যতক্ষণ পর্যন্ত বিষয়টি গাজাসংশ্লিষ্ট, আমরা যা প্রয়োজন তা করব। প্রয়োজনে আমরা তা করব।

 

অবশ্যই একজন বিলিয়নেয়ার, সাবেক রিয়েল এস্টেট টাইকুন, নিউইয়র্ক সিটির আইকনিক ট্রাম্প টাওয়ারের অধিপতির লাভজনক ব্যবসায় সুযোগ চিহ্নিত করার ব্যাপারটি বিশেষত চমকপ্রদ কিছু নয়, যা মনোরম ভূমধ্যসাগরীয় সমুদ্রতীরবর্তী অঞ্চলে অবস্থিত। অঞ্চলটি ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের কাছ থেকে নিবেদিতচিত্তে সহায়তা পেয়ে ইসরায়েলি সেনাবাহিনী সুবিধাজনকভাবে সমতল করেছে। সম্ভবত গাজা শহর এক দিন তাঁর নিজস্ব ট্রাম্প টাওয়ারকে অনুসরণ করতে পারে?

 

এরই মধ্যে গাজার প্রতি ট্রাম্পের অত্যাচারী দৃষ্টিভঙ্গি তাঁর বর্বর অহংবোধের সঙ্গে যুক্ত, যা তিনি বিশ্বের অন্যান্য অঞ্চলেও বিস্তৃত করেছেন।
স্পষ্টতই এখানে এটি বলা হচ্ছে না, বাইডেন ও তাঁর সহকর্মী ডেমোক্রাটরা তাদের নিজেদের দানবীয় নীতি অনুসরণ করেননি। কিন্তু গাজায় ট্রাম্পের প্রস্তাবিত ভূমি দখল প্রাচ্যবাদী মনোবিকারের এক ভয়াবহ বহিঃপ্রকাশ, স্বতঃস্ফূর্তভাবে মধ্যপ্রাচ্যের মানচিত্র পুনরায় আঁকার তৎপরতা। অন্তত জেনোসাইড কনভেনশনের গণহত্যার সংজ্ঞা অনুসারে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’য় জায়গা করে নিতে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতকে কেবল গণহত্যামূলক আচরণের ধারাবাহিকতা বলে মনে হয়।

 

২০২৩ সালের অক্টোবরে সর্বাত্মক গণহত্যা শুরু হওয়ার আগেও যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলের নিয়মিত গণহত্যা, সন্ত্রাসবাদ ও সাধারণ নিপীড়নের সুবিধার্থে কয়েক দশক ধরে ব্যয় করেছে। এখন ট্রাম্প ইসরায়েলে কিছু ভারী বোমা সরবরাহের ব্যাপারে বাইডেনের অতিমাত্রায় স্থগিতাদেশ উল্টে দিয়েছেন, যা ‘নরক’ উপশম করার ক্ষেত্রে খুব বেশি কাজে দেবে না।
ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি গাজাকে ‘শুধু পরিষ্কার’ করতে চান। এটি এমন এক মিশন, যার মনোমুগ্ধকর ফ্যাসিবাদী বলয় নেতানিয়াহু ও তাঁর লোকদের কানে সংগীত শোনায়। আর ট্রাম্প যেভাবে বিশ্ব মানচিত্রকে এক ধাক্কায় পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছেন, এতে তাঁর স্ব-সংজ্ঞায়িত ‘খুব স্থিতিশীল প্রতিভা’ থেকে এর চেয়ে কম কিছু আশা করা উচিত ছিল না।

 

সুত্রঃ আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০