২৪ এপ্রিল ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অষ্টম বর্ষে এবার বাংলা সংবাদ

সত্য তথ্য সরবরাহে আমরা অবিচল। বাংলা ভাষা, সংস্কৃতি ও চেতনায় আমাদের অগ্রযাত্রা চলমান। যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে বিশেষ মুহূর্তে আমরা গভীর কৃতজ্ঞতা জানাই আপনাদের—যাঁরা শুরু থেকে আমাদের পাশে থেকেছেন, প্রেরণা জুগিয়েছেন এবং সমালোচনা করে আমাদের পরিপূর্ণ হতে সহায়তা করেছেন—তাঁদের সবার প্রতি।

 

প্রবাসে বাংলা সংবাদপত্র প্রকাশের কাজটি শুধু একটি পত্রিকা ছাপা বা অনলাইনে প্রকাশ করেই শেষ হয় না। এটি একটি নিরবচ্ছিন্ন সংগ্রাম—ভাষা, সময়, শ্রম ও প্রযুক্তির সাথে, কখনো কখনো আর্থিক চ্যালেঞ্জের সাথেও। তবুও আমরা অবিচল থেকেছি কারণ জানি, এই সংবাদপত্র অনেকের আবেগের জায়গা, অনেকের মাতৃভাষার স্পর্শ, অনেকের নিজের শেকড়ের সাথে সংযোগের মাধ্যম। আমরা গর্বিত যে, বিগত সাত বছরে আমাদের পত্রিকা মিশিগানসহ সমগ্র যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির সুখ-দুঃখ, অর্জন-প্রত্যাশা এবং সংস্কৃতি-উৎসবকে তুলে ধরতে পেরেছে সজীব ও নিরপেক্ষ ভঙ্গিতে। এছাড়া সাহিত্য, মতামত, তরুণদের কলাম এবং বিশেষ দিনের আয়োজনে—আমরা সব বয়সী পাঠকের মনোযোগ পেয়েছি।

 

অষ্টম বর্ষে আমাদের লক্ষ্য আরও বিস্তৃত। আমরা চাই প্রযুক্তিনির্ভর যুগের সাথে তাল মিলিয়ে আমাদের অনলাইন প্ল্যাটফর্মকে আরও আধুনিক করতে। পাশাপাশি নতুন লেখক, বিশেষত প্রবাসে বেড়ে ওঠা তরুণদের অংশগ্রহণ বাড়াতে চাই নিয়মিত আয়োজনের মাধ্যমে। এই সংবাদপত্র যেন হয়ে ওঠে সবার, সকল মত ও চিন্তার মেলবন্ধনের জায়গা—এটাই আমাদের চাওয়া। আমাদের লক্ষ্য ইতিবাচক সংবাদ প্রচার। তাই আমরা ইচ্ছে করেই নেতিবাচক সংবাদ পরিহার করি—কেননা নেতিবাচক সংবাদ প্রচারের ফলে অন্যান্য জাতিগোষ্ঠীর লোকজনের নিকট আমাদের ভাবমূর্তি নষ্ট হয়। আমরা সেটা চাই না। আসুন, আমাদের কমিউনিটি নিয়ে এই যাত্রাপথ নির্বিঘ্নে পাড়ি দেই—আরও সুদূরপ্রসারী, আরও আলোকিত, আরও ঐক্যবদ্ধ হয়ে একটি সোনালী অধ্যায় রচনা করি মিশিগানে।

 

আমেরিকান বাংলাদেশি নিউজপেপার বাংলা সংবাদ কমিউনিটির সকল ইতিবাচক কাজের পাশে আছে, পাশে থাকবে সর্বক্ষণ। যে সংবাদ অন্যকে ভালো কর্মে উজ্জীবিত করবে, আমরা সেই সংবাদ গুরুত্ব দিয়ে ছাপতে চাই। অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে আমাদের সকল লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১০

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১১

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১২

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৩

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৪

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৫

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৬

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৭

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

১৮

বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

১৯

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত নারীর জয়, স্টেট সিনেটে নতুন ইতিহাস

২০