বাংলা সংবাদ ডেস্ক
১০ এপ্রিল ২০২৫, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা স্থগিত করল ইইউ

শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান পরিবর্তনের পর মার্কিন পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)

 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এ কথা নিশ্চিত করেন। বিষয়গুলো কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য পাল্টা শুল্ক আরোপ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

 

ভন ডের লেইন বলেন, আমরা আলোচনার সুযোগ দিতে চাই। সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে জোরালো সমর্থন পাওয়া ইইউ পাল্টা ব্যবস্থা গ্রহণের বিষয়টি চূড়ান্ত করার সময়, আমরা এটি ৯০ দিনের জন্য স্থগিত রাখব। যদি আলোচনা সন্তোষজনক না হয়, তাহলে আমাদের পাল্টা ব্যবস্থা শুরু হবে। জার্মানির নবনির্বাচিত চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, এই স্থগিত প্রমাণ করে যে, বাণিজ্যের ক্ষেত্রে একটি ঐক্যবদ্ধ ইউরোপীয় দৃষ্টিভঙ্গির ইতিবাচক প্রভাব রয়েছে। ইউরোপীয়রা নিজেদের রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং এই উদাহরণ দেখায় যে, ঐক্য সবচেয়ে বেশি সাহায্য করে।

 

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সকল পক্ষকে ৯০ দিনের শুল্ক বিরতির ‘সর্বোত্তম ব্যবহার’ করার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখা ইউরোপীয় এবং আমেরিকানদের একটি সাধারণ দায়িত্ব।

 

সূত্র : ইউরো নিউজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে USB 24 News বৈশাখী উৎসব উদযাপন

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১০

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১১

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১২

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৩

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৪

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৫

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৮

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

১৯

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরো সুদৃঢ় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করলো বাংলাদেশ- রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান

২০