বাংলা সংবাদ ডেস্ক
১৯ মার্চ ২০২৫, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হামজাকে বাংলাদেশের মেসি বলে অভিহিত করলেন জামাল

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সতীর্থ হামজা চৌধুরীকে ‘বাংলাদেশের মেসি’ বলে অভিহিত করেছেন।

 

২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে অভিষেক হয়েছিল জামালের। এরপর তারিক কাজী, শাহ কাজেমদের পথ ধরে এবার জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞ ফুটবলার হামজা চৌধুরী। লেস্টার সিটির হয়ে আলো ছড়ানো এই মিডফিল্ডার বর্তমানে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। হামজাকে দলে পেয়ে উচ্ছ্বসিত জামাল বললেন, ‘আপনারা সবাই খুশি, কারণ হামজা আসছে। আসলে আমি যে যাত্রা শুরু করেছিলাম, সেটি অন্য প্রবাসী ফুটবলারদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এখন হামজা এসেছে, সে বাংলাদেশের মেসি।

 

সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের ক্যাবরেরার পাশে বসে থাকা হামজার প্রশংসা করতেই সুনীল ছেত্রীর প্রসঙ্গ টেনে আনেন জামাল। তবে তিনি মনে করিয়ে দিলেন, ‘সুনীল ভালো খেলোয়াড়, তবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেননি। আমাদের দলে কিন্তু একজন প্রিমিয়ার লিগের ফুটবলার আছেন। জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হামজাও জানালেন, ‘আমি জামালসহ দলের অভিজ্ঞ ফুটবলারদের কাছ থেকে শিখতে চাই। তারা অনেক দিন ধরে জাতীয় দলে খেলছে, তাদের অভিজ্ঞতা আমাকে সাহায্য করবে। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে আজ সন্ধ্যায় কিংস অ্যারেনায় অনুশীলনে নামবে লাল-সবুজের দল। এরপর আগামীকাল ভারত সফরে যাবে ক্যাবরেরার শিষ্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০