বাংলা সংবাদ ডেস্ক
২৬ মার্চ ২০২৫, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিমশীতল হ্রদে বিধ্বস্ত বিমানের ডানা থেকে পাইলট ও শিশুদের উদ্ধার

একজন পাইলট ও দুই শিশুকে একটি ছোট বিমান থেকে উদ্ধার করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের একটি বরফাচ্ছন্ন হ্রদে বিধ্বস্ত হয়েছিল। রাতভর অনুসন্ধানের পর তাদের উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

 

পাইপার পিএ-১২ সুপার ক্রুজার নামের প্রপেলারচালিত বিমানটি তুস্তুমেনা হ্রদ ও কেনাই পর্বতমালা এলাকায় নিখোঁজ হয় বলে স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ১০টার দিকে জানানো হয়। নির্ধারিত সময় অনুযায়ী ফিরে না আসায় বিমানটির খোঁজ শুরু হয়। প্রথমে একজন স্বেচ্ছাসেবী পাইলট বরফাচ্ছন্ন হ্রদের ওপর বিমানটি দেখতে পান, যা নিখোঁজ ঘোষণার প্রায় ১২ ঘণ্টা পর যাত্রীদের উদ্ধারের পথ তৈরি করে। পরে অঙ্গরাজ্যের পুলিশ বিভাগ আলাস্কা স্টেট ট্রুপার সোমবার এক বিবৃতিতে জানায়, আজ সকালে একজন স্বেচ্ছাসেবী পাইলট তুস্তুমেনা হ্রদের পূর্ব পাশে বিমানটির ধ্বংসাবশেষ দেখতে পান।

 

এ ছাড়া স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে আংশিকভাবে ডুবে থাকা বিমানের ডানার ওপর তিনজনকে বসে থাকতে দেখা যায়। স্থানীয় আবহাওয়ার রেকর্ড অনুযায়ী, রাতভর তুষারশীতল আবহাওয়ার মধ্যে উদ্ধারকারী দল তাদের খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যায়। বিবৃতিতে আরো বলা হয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তি ও শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছে, তবে তাদের জীবনের জন্য হুমকিস্বরূপ কোনো আঘাত নেই।

 

উদ্ধার অভিযানে অংশ নেওয়া স্থানীয় পাইলটদের একজন ডেল আইশার। তিনি জানান, তারা বেঁচে ফিরেছেন, এটি সত্যিই ভাগ্যের ব্যাপার। স্থানীয় টেলিভিশন চ্যানেল কেটিইউইউকে দেওয়া এক সাক্ষাৎকারে আইশার আরো বলেন, ‘আমি আশা করিনি যে আমরা তাদের খুঁজে পাব, আর জীবিত অবস্থায় পাব, সেটাও ভাবিনি। আমি কিছু উদ্ধার অভিযানে অংশ নিয়েছি, কিন্তু সব সময় এমন ভালো ফল আসে না।

 

সুত্র : এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০